ছবি-সংগৃহীত
জাতীয়

চালকের আসনে কিশোর, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরে দ্রুত গতির একটি প্রাইভেটকার চাপা দেয় রিকশাকে। প্রাইভেটকারটি চালাচ্ছিল অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক কিশোর।

আরও পড়ুন: রাষ্ট্রপতি পাবনা যাচ্ছেন কাল

রোববার (২৪ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকের মোহাম্মদপুরের ইকবাল রোডে এ ঘটনা ঘটে। সামাজিক মাধ্যমে এ ঘটনার ৫১ সেকেন্ডের ঐ ভিডিও ছড়িয়ে পড়েলে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ভিডিওতে দেখা যায়, একটি রিকশা সড়কের এক পাশ দিয়ে চলছিল। হঠাৎ বিপরীত দিক থেকে একটি দ্রুত গতির প্রাইভেটকার এসে রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশাটি পুরোপুরি চুর্ণ-বিচূর্ণ হয়ে যায় এবং রিকশায় থাকা সবাই গুরুতর আহত হন।

আহতরা হলেন- ইমরান রেজা (৩৮), স্ত্রী আফরোজা আহমেদ (৩৪) ও রিকশাচালক হাবিবুর রহমান (৪৫)। এ সময় তাদের সাথে ৩ বছর বয়সি মেয়ে এনায়া রেজাও আহত হয়।

আরও পড়ুন: ড. মোমেনের সাথে সংখ্যালঘু নেতাদের সাক্ষাৎ

পুলিশ সূত্রে জানা যায়, প্রাইভেটকারটি চালাচ্ছিল ১৫ বছরের এক কিশোর। তার পাশে বসে ছিল সালমান (২৪) নামের আরেক তরুণ। দুর্ঘটনার পর তাদের পুলিশের হাতে তুলে দেয় জনতা। বর্তমানে ঐ কিশোরকে গ্রেফতার করে শিশু উন্নয়ন কেন্দ্রে রাখা হয়েছে।

আহত আফরোজার বড় বোন দিনা বলেন, আফরোজা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন। তার স্বামী ইমরান পেশায় একজন প্রকৌশলী। তারা মোহাম্মদপুরে থাকেন। ডাক্তার দেখিয়ে ইমরান তার স্ত্রী ও ৩ বছরের মেয়েকে নিয়ে রিকশাযোগে বাসায় ফিরছিলেন।

তাদের ৭ বছর ও ৩ বছর বয়সী ২টি সন্তান রয়েছে। আমার বোন জামাই বর্তমানে শ্যামলী ট্রমা সেন্টার এবং আমার বোন ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমার ভাগনির তেমন কিছু হয়নি।

আরও পড়ুন: ভালোবেসে সংসার হলো না মিথিলার

তিনি আরও বলেন, আফরোজার অবস্থা এখনো সংকটাপন্ন। বুধবার তার মেরুদণ্ড ও পায়ে অস্ত্রোপচার করা হবে।

পুলিশ জানিয়েছে, সালমানের বাসা মোহাম্মদপুরের ইকবাল রোডে। কিশোরটির বাসা মোহাম্মদপুরের শের শাহ শূরি রোডে। ঘটনার দিন গাড়িটি চালাচ্ছিল ঐ কিশোর। তাকে গাড়ি চালাতে দিয়েছিলেন সালমান।

এ ব্যাপারে মোহাম্মদপুর থানার পরিদর্শক তদন্ত সুজিত কুমার সাহা বলেন, দুর্ঘটনার পর স্থানীয় জনতা এক কিশোর এবং সালমান নামের এক তরুণকে আটক করে। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন আহত ইমরানের বাবা রফিকুল ইসলাম।

আরও পড়ুন:বাংলাদেশে দক্ষতার সাথে কাজ করছে ইউনিসেফ

ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মৃত্যুঞ্জয় দে জানান, এ দুর্ঘটনার পর পর গাড়িতে থাকা তরুণকে গ্রেফতার করা হয়েছে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা