সংগৃহীত
জাতীয়

স্যালাইনের কোনো অভাব নেই

জেলা প্রতিনিধি: সরকারি-বেসরকারি হাসপাতালে স্যালাইনের কোনো অভাব নেই স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন। তবে অনেকেই বলছেন বাজারে স্যালাইনের ঘাটতি রয়েছে। ভারত থেকে ৭ লাখ ব্যাগ স্যালাইন আমদানি করার অনুমোদন দিয়েছি।

আরও পড়ুন: বিএসএমএমইউ’র বিল যাচ্ছে সংসদে

শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজে ডে উপলক্ষ্যে হাসপাতালের অন্তঃবিভাগের বেশ কয়েকটি ইউনিট উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

আমরা ২-১ দিনের মধ্য সাড়ে ৩ লাখ ব্যাগ স্যালাইন দেশে নিয়ে আসব। পরের দিন বাকিটা আসবে। এর চেয়েও বেশি স্যালাইন লাগবে। আমরা তাও আনার ব্যবস্থা করবো।

স্বাস্থ্যমন্ত্রী জানান, শুধু ঢাকা সিটিতে নয়, সারা দেশে ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। সারাদেশে এডিস মশা ছড়িয়ে গেছে। আপনারা জানেন সারাদেশে দেড় লাখ মানুষ আক্রান্ত হয়েছে। প্রতিদিন আড়াই হাজার নতুন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে।

আরও পড়ুন: বাইডেনের সেলফিতে প্রধানমন্ত্রী

এখন পর্যন্ত ৭০০ এর মতো রোগীর মৃত্যু হয়েছে। প্রতিটি বাড়িতে গিয়ে সরকারের পক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতা করা সম্ভব না, তার জন্য সামাজিক আন্দোলন করতে হবে।

তিনি জানান, মশা নিধনের কার্যক্রম কয়েক মাস করলে চলবে না। সারাবছর মশা নিধনের কার্যক্রম চলাতে হবে। তবেই মশা নিধন করা সম্ভব। এখনো মশা বাড়ছে, তাই রোগীও বাড়ছে। এতে মৃত্যুও বাড়ছে। যে পর্যন্ত মশা কমবে না, সে পর্যন্ত মৃত্যুও কমবে না। অন্যান্য দেশে ভালো করে স্প্রে করেছে ও সারাবছর পরিষ্কার-পরিচ্ছন্নতা করেন। এর জন্য ওই সব দেশে মশাও কম, মৃত্যুও কম।

স্বাস্থ্যমন্ত্রী কর্নেল মালেক মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের পুরুষ ও নারী রোগীদের চিকিৎসার খোঁজ খবর নেন। তিনি ডাক্তার ও নার্সদের বলেন, আপনার ভালো করে সেবা দিন। আপনাদের সেবার উপর নির্ভর করবে এই হাসপাতালে মানোন্নয়ন।

আরও পড়ুন: তৃতীয় জাতীয় যুব কমিশন গঠন

পরে স্বাস্থ্যমন্ত্রী ছাত্র শিক্ষকদের র‌্যালিতে অংশ নেন ও কেক কেটে এবং গাছের চারা রোপণ করে কর্নেল মালেক মেডিকেল কলেজ ডের উদ্বোধন করেন।

কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে কলেজের অধ্যক্ষ জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী, কর্নেল মালেক মেডিকেল কলেজের পরিচালক ডাক্তার আরশ্বাদ উল্লাহ।

এছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহসীন মৃধা, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, শিশু বিভাগের অধ্যাপক নাজমা বেগম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন প্রমুখ দেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা