ছবি: সংগৃহীত
জাতীয়

ঢাকা-ভাঙ্গায় পরীক্ষামূলক ট্রেন চলবে আজ

নিজস্ব প্রতিনিধি: আজ পরীক্ষামূলক দেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প পদ্মা সেতুর ওপর দিয়ে রেল যোগাযোগ শুরু হচ্ছে। পদ্মা সেতু রেল লিংক প্রকল্পের কাজ শেষ হওয়ার পর ঢাকা-ভাঙ্গা রেলপথে যাওয়ার জন্য ইতিমধ্যে ট্রেন প্রস্তুত রাখা হয়েছে।

আরও পড়ুন: আগস্টে সড়কে ঝরল ৪২৬ প্রাণ

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কমলাপুরে ঢাকা রেলওয়ে স্টেশনে প্রস্তুত রাখা হয়েছে ট্রেনটি। পরীক্ষামূলক এই ট্রেনে থাকবেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনসহ সরকারের বিভিন্ন স্তরের ব্যক্তিরা।

জানা গেছে, আগামী অক্টোবরেই পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলবে। আগামী ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সবচেয়ে বড় মেগা প্রকল্পের ট্রেন চলাচল উদ্বোধন করবেন। এ দিন সুধীসমাবেশও হওয়ার কথা রয়েছে। তবে সেটি এখনো চূড়ান্ত হয়নি।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৯

উদ্বোধনের আগে রেল কর্তৃপক্ষ আজ পরীক্ষামূলক একটি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এজন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে তারা। বৃহস্পতিবার সকালে ঢাকা রেলওয়ে স্টেশনে পরীক্ষামূলক যাত্রায় যাওয়ার জন্য একটি ট্রেন প্রস্তুত রাখা হয়েছে।

পরীক্ষামূলক ট্রেনটি চালানোর জন্য যুক্তরাষ্ট্রের তৈরি নতুন একটি লোকমোটিভ (ইঞ্জিন), একটি পাওয়ার কার (ডব্লিউপিসি), শীতাতপ নিয়ন্ত্রিত ডাইনিং কার ও গার্ড ব্রেক (ডব্লিউজেডিআর), শীতাতপ নিয়ন্ত্রিত স্লিপার কার (ডব্লিউজেসি), ২ টি শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ার কার (ডব্লিউজেসিসি) এবং একটি শোভন চেয়ার কোচ (ডব্লিউইসি) ক্যারেজের প্রয়োজন হবে। এ ৭ টি ক্যারেজ দিয়ে রেক তৈরি করে প্রস্তুত করা হয়েছে ট্রেনটি।

আরও পড়ুন: সাজেকে অপহৃত ঢাবি শিক্ষার্থী উদ্ধার

এর আগে বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টায় ট্রেনটি ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছায়।

রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন, রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা এবং রেলেওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা আজ টেস্ট রানের ট্রেনটিতে যাত্রী হবেন। এ ট্রেনযাত্রায় থাকবেন পদ্মার ২ পাড়ের সংসদ সদস্যরাও।

আরও পড়ুন: ডেঙ্গু আক্রান্ত হলেন পরিবেশমন্ত্রী

এ যাত্রায় দেশের রেল যোগাযোগে যুক্ত হচ্ছে ঢাকা-ভাঙ্গা ৮২ কিলোমিটার নতুন ব্রডগেজ রেলপথ। আগামী বছরের জুন মাসে প্রকল্পটি নির্ধারিত সময়েই যশোর পর্যন্ত চালু হবে।

এর আগে পদ্মা সেতুতে পাথরবিহীন রেললাইন বসানো হলে গত ৪ এপ্রিল ভাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে পদ্মা সেতুর ওপর দিয়ে মাওয়া রেলওয়ে স্টেশন পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চালানো হয়। এবার পুরো পথে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল করছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা