সারা বছরই মিলবে ইলিশ
জাতীয়

সারা বছরই মিলবে ইলিশ

নিজস্ব প্রতিবেদক:

গত ২২ বছরে দেশে ইলিশের উৎপাদন বেড়েছে আড়াই গুণ। বঙ্গোপসাগর ও নির্দিষ্ট কয়েকটি নদ-নদীতে সীমিত জাতীয় এ মাছটি এখন হাকালুকি হাওরেও মিলছে। নতুন নতুন অনেক নদীতেও ইলিশ পাওয়া যাচ্ছে। তারপরও সিংহভাগ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে রয়ে যাওয়ায় সারা বছর ইলিশ উৎপাদন আরও বাড়িয়ে সব মানুষের পাতে ইলিশ তুলে দিতে নতুন একটি প্রকল্প হাতে নেওয়া হচ্ছে।

ইলিশের উৎপাদন বাড়াতে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা’ শীর্ষক নতুন প্রকল্পটি বাস্তবায়িত হবে ২৪৬ কোটি ২৮ লাখ ব্যয়ে। চলতি সময় থেকে ২০২৪ সালের জুন মেয়াদে প্রকল্পটি বাস্তবায়নকারী মৎস্য অধিদপ্তরের দাবি, এটি সফল হলে বর্তমানের পাঁচ লাখ ৩৪ হাজার মেট্রিকটনের স্থলে দেশে ছয় লাখ টন ইলিশ উৎপাদিত হবে। ফলে সারা বছরই ইলিশ পাওয়া যাবে।

আরও ব্যাপকভাবে আইন প্রয়োগ করে মা ইলিশ ও জাটকা সংরক্ষণের মাধ্যমে ইলিশের উৎপাদন ছয় লাখ মেট্রিকটন করতে প্রকল্পটির আওতায় মা ইলিশ ও জাটকা সংরক্ষণে মৎস্য সংরক্ষণ আইনের কঠোর প্রয়োগ করা হবে। ৩০ হাজার জেলে পরিবারের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। জেলেদের মাঝে ১০ হাজার বৈধ জাল বিতরণ ও প্রচার-প্রচারণার মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করা হবে।

মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, প্রকল্পের আওতায় ইলিশের ছয়টি অভয়াশ্রমে সুরক্ষা দেওয়া হবে। নিম্ন মেঘনা নদী, তেঁতুলিয়া নদী, আন্ধারমানিক নদী ও নিম্ন পদ্মা নদীতে নির্দিষ্ট সময়ে মা ইলিশ আহরণ বন্ধ করা হবে। ইলিশ মাছ বাংলাদেশের প্রায় সব প্রধান নদ-নদী, মোহনা এবং উপকূলে ডিম ছেড়ে থাকে। তবে বিভিন্ন তথ্যের ভিত্তিতে ইলিশের চারটি প্রজননক্ষেত্র চিহ্নিত করা হয়েছে। সেগুলোতে পাহারা দেওয়া হবে।

প্রকল্পের আওতায় ইলিশের ছয়টি অভয়াশ্রম পরিচালনা ও ব্যবস্থাপনা করা হবে। অভয়াশ্রমগুলো সংলগ্ন ১৫৪টি ইউনিয়নের জেলেদের মধ্যে সচেতনতা বাড়াতে এক হাজার ২৩২টি সভা ও ৬০টি নানা ধরনে কর্মশালার আয়োজন করা হবে। অভিযান পরিচালনায় ১৯টি বোট কেনাসহ মা ইলিশ সংরক্ষণে ১৩ হাজার ৪০০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। জেলে পরিবারে বিকল্প কর্মসংস্থানের জন্য ১৮ হাজার জেলেকে প্রশিক্ষণ দেওয়া হবে।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রমজান আলী বলেন, ‘বাংলাদেশ এখন ইলিশ সমৃদ্ধ। ১৯৯৮ সালে ইলিশের উৎপাদন ছিল বছরে দুই লাখ ৯ হাজার মেট্রিকটন। ২০১৭-২০১৮ অর্থবছরে ইলিশ উৎপাদিত হয় পাঁচ লাখ ১৭ হাজার মেট্রিকটন। এখন উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৩৪ হাজার মেট্রিকটন।’

‘অথচ ইলিশ উৎপাদনের গতিধারায় লক্ষ্য করা যায়, ২০০০-২০০১ সালে ইলিশের উৎপাদন দুই লাখ ২৯ হাজার মেট্রিকটন থাকলেও ২০০২-০৩ সালে কমে এক লাখ ৯৯ হাজার মেট্রিকটন হয়। ওই অর্থবছরে ইলিশের অবদান দাঁড়ায় জাতীয় উৎপাদনের মাত্র ৮ শতাংশ। প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট উভয় কারণেই ইলিশের উৎপাদন হ্রাস পেয়েছিল। নানা ধরনের উদ্যোগ বাস্তবায়নে দেশে ইলিশের উৎপাদন আগের তুলনায় আড়াইগুণ বেড়েছে। তারপরও সিংহভাগ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে রয়ে গেছে ইলিশ।’

তিনি বলেন, ‘মা ইলিশ ধরা ও ইলিশের অভয়াশ্রম সংরক্ষণের ফলে বছরে ছয় লাখ মেট্রিকটন ইলিশ আহরণ অনায়াসে সম্ভব। সে লক্ষ্যেই আমরা প্রকল্পটি হাতে নিতে যাচ্ছি। এটি বাস্তবায়নের মাধ্যমে সারা বছর ইলিশের ব্যবস্থা করবো।’

দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, রফতানি আয় ও আমিষের সরবরাহে ইলিশের গুরুত্ব অনেক। দেশের মোট মাছ উৎপাদনের ইলিশের অবদান সর্বোচ্চ ১৯ শতাংশ। আর জিডিপিতে অবদান রাখে এক শতাংশ। উপকূলীয় মৎস্যজীবীদের আয়ের প্রধান উৎস ইলিশ আহরণ। প্রায় পাঁচ লাখ লোক ইলিশ আহরণে সরাসরি নিয়োজিত এবং ২০ থেকে ২৫ লাখ লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত।

সারা বিশ্বের মোট উৎপাদিত ইলিশের ৬০ শতাংশ আহরিত হয় বাংলাদেশে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এ হার আরো বাড়বে বলেও আশাবাদী মৎস্য অধিদপ্তর।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা