ছবি: সংগৃহীত
জাতীয়

কপ-২৮ প্রেসিডেন্ট আসছেন কাল

নিজস্ব প্রতিবেদক: কপ-২৮ সম্মেলনকে সামনে রেখে আগামীকাল ঢাকায় আসছেন জোটটির প্রেসিডেন্ট সুলতান আহমেদ আল জাবির।

আরও পড়ুন: পাসপোর্ট সূচকে বাংলাদেশের উন্নতি

বৃহস্পতিবার (২০ জুলাই) কয়েক ঘণ্টার সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসবেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, চলতি বছরের ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত জাতিসংঘের ২৮তম জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ-২৮ আয়োজন করছে সংযুক্ত আরব আমিরাত।

আরও পড়ুন: কলম্বিয়ায় ভারী বৃষ্টি, শিশুসহ নিহত ১৪

এ সম্মেলনে বাংলাদেশের সমর্থন চাইবে আমিরাত। কারণ জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। তাই হয়তো কপ-২৮ প্রেসিডেন্ট ঢাকা সফর করবেন।

সূত্র থেকে আরও জানা গেছে, কপ-২৮ প্রেসিডেন্ট সংক্ষিপ্ত সময়ের জন্য ঢাকা সফর করবেন। সেটা হতে পারে কয়েক ঘণ্টার জন্য। বিকেলে এসে সন্ধ্যায় ঢাকা ছেড়ে যেতে পারেন তিনি।

আরও পড়ুন: শতভাগ বিদ্যুতায়ন করেছি

মঙ্গলবার (১৮ জুলাই) ঢাকায় নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আল হামুদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। সেখানে তিনি কপ-২৮ প্রেসিডেন্ট ঢাকায় এসে মন্ত্রণালয়ে যে ভেন্যুতে বক্তব্য দেবেন সেটি পরিদর্শন করেন।

জানা গেছে, কপ-২৮ প্রেসিডেন্টের এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ হতে পারে। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে বৈঠক করবেন তিনি।

আরও পড়ুন: ইইউর বিশেষ প্রতিনিধি আসছেন ২৪ জুলাই

প্রসঙ্গত, কপ হলো কনফারেন্স অব দ্য পার্টিসের সংক্ষিপ্ত রূপ। এটি বিশ্বে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিপর্যয় মোকাবিলায় জাতিসংঘের একটি উদ্যোগ।

১৯৯৫ সালে কপের প্রথম সম্মেলন হয়। এরপর ১৯৯৯ সালে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে কপের জলবায়ু সম্মেলনে ‘জলবায়ু পরিবর্তন’ ইস্যুটি প্রথমবারের মতো সামনে আসে।

উল্লেখ্য, ২০২০ সালে কোভিড-১৯ মহামারির কারণে কপ সম্মেলন অনুষ্ঠিত হয়নি। সবশেষ গত বছরের নভেম্বরে মিশরের শার্ম এল-শেখে কপ-২৭ অনুষ্ঠিত হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা