ছবি: সংগৃহীত
জাতীয়

দেশে ফিরেছেন ৪৪০৬৭ জন হাজি

নিজস্ব প্রতিবেদক : চলতি মৌসুমে পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরছেন ৪৪ হাজার ৬৭ জন হাজি। গত ২ জুলাই থেকে শুরু হওয়া ফিরতি ১১৫ টি হজ ফ্লাইটে দেশে ফিরেছেন তারা।

আরও পড়ুন : করোনায় আরও এক মৃত্যু

ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরব সূত্রে হেল্প ডেস্ক জানিয়েছে, তিন এয়ারলাইন্সের মোট ১১৫ টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৪৫ টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৪৬ টি এবং ফ্লাইনাসের ফ্লাইট ২৪ টি।

আরও পড়ুন : ইউরোপে ৬২ হাজার মৃত্যু

এদিকে চলতি বছরে পবিত্র হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত ১০১ জন হাজি মারা গেছেন। তাদের মধ্যে ৭৭ জন পুরুষ ও ২৪ জন নারী। এর মধ্যে মক্কায় মারা গেছেন ৮৫ জন, মদিনায় ৫ জন, জেদ্দায় ১ জন, মিনায় ৭ জন, আরাফায় ২ জন এবং মুজদালিফায় ১ জন।

সর্বশেষ মঙ্গলবার (১১ জুলাই) মারা গেছেন ৩ জন।

আরও পড়ুন : ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ২ জনের

প্রসঙ্গত, চলতি বছরে বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজে যান।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা