ছবি: সংগৃহীত
জাতীয়

বিআরটি প্রকল্পে ভোগান্তি থাকবে না

জেলা প্রতিনিধি : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিআরটি প্রকল্প নিয়ে অনেক ভোগান্তি হয়েছে, আশা করি ভোগান্তি আর থাকবে না। এখন বর্ষার মৌসুম। তাছাড়া কোরবানির পশুর গাড়ি ও যানবাহনের ধীরগতিতে চলাচলে কিছুটা ভোগান্তি হতে পারে। ভোগান্তি কমাতে শুক্রবার (১৬ জুন) একটি পরিকল্পনা করা হয়েছে।

আরও পড়ুন : স্কুলে সন্ত্রাসী হামলায় নিহত ২৫

শনিবার (১৭ জুন) দুপুর পৌনে ১২ টার দিকে বিআরটি প্রকল্পের উত্তরার হাউজ বিল্ডিং থেকে টঙ্গীর কলেজগেট এলাকা পর্যন্ত এলিভেটেড অংশের কাজ পরিদর্শন শেষে টঙ্গীর মিলগেট এলাকায় এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, গত ঈদুল ফিতরের আগে বিআরটি প্রকল্পের একটি অংশ খুলে দেওয়া হয়েছিল। এখন টঙ্গী ব্রিজ থেকে স্টেশন রোড হয়ে কলেজগেট পর্যন্ত সাড়ে ৪ কিলোমিটার অংশ প্রায় ৯৫ শতাংশ কাজ শেষ হয়ে গেছে। আসন্ন ঈদুল আজহার আগেই যানবাহন চলাচলের জন্য খুলে দিতে পারি। এখন থেকে ধরে নিন, এটি খুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন : চেয়ারম্যানসহ ২২ জনের বিরুদ্ধে মামলা

মন্ত্রী আরও জানান, চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাসে বিআরটি প্রকল্পের কাজ শেষ হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হবে কি, হবে না, সেই দ্বন্দ্বের মধ্যে ছিল। তারপরও প্রকল্পটির মেয়াদ বাড়ানো হয়। আমাদের সবচেয়ে বেশি দরকার সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা, এটি একটি চ্যালেঞ্জ।

তিনি বলেন, আমাদের ভেতরে অনেকেই আশা করেনি পদ্মা সেতু হবে। সরকার অনেকগুলো পরিকল্পনা হাতে নিয়েছে। তার মধ্যে একটি-দুটোতে সমস্যা হতে পারে।

আরও পড়ুন : বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন

আগামী জাতীয় নির্বাচনের আগে আমরা তেজগাঁও পর্যন্ত এলিভেটেডের অংশ ও মেট্রোরেলের কাজ মতিঝিল এলাকা পর্যন্ত শেষ করতে পারব। আমাদের প্রধানমন্ত্রী পূর্বে ১০০ টি সেতুর উদ্বোধন করে একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

সেতুমন্ত্রী বলেন, আগামীতে আরও ১০০ টি সেতু উদ্বোধনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঈদুল আজহার আগে সড়কে যানজট কমাতে পোশাক কারখানার মালিকদের সাথে আলোচনা হয়েছে। এছাড়া রাজধানীর জসিমউদ্দিন থেকে বিমানবন্দর এলাকায় অংশের কাজ শেষে ঈদের আগেই খুলে দেওয়া হবে।

আরও পড়ুন : সাংবাদিকতায় ফিরলেন জনসন

বিএনপিকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, যারা দুর্নীতি ও দুঃশাসন করেছে, তারা এখন কোন মুখে দুর্নীতি ও দুঃশাসনের কথা বারবার উচ্চারণ করছে। বিএনপি নির্বাচন করতেই দেবে না। বিএনপি তাদের নেত্রীর মুক্তির দাবিতে একটি বড় মিছিলও করতে পারেনি।

এ সময় উপস্থিত ছিলেন- সড়ক ও পরিবহন সেতু মন্ত্রণালয়ের সচিব আমিনুল্লাহ নূরী, সেতু বিভাগের সচিব মঞ্জুর হোসেন, বিআরটির প্রকল্প পরিচালক মো. ইসাক, মহিরুল ইসলাম, গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মাহবুব আলম প্রমুখ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা