ছবি-সংগৃহীত
জাতীয়

ঈদের আগে সড়ক মেরামতের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদ-উল আযহার আগে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া ঈদের ৭ দিনআগে থেকে ট্রাক, লরিসহ ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন : নির্বাচনকে ঘিরে প্রস্তুত বিজিবি

বৃহস্পতিবার (১৫ জুন) রাজধানীর বনানীতে বিআরটিএ'র কার্যালয়ে ঈদযাত্রা নিয়ে প্রস্তুতিমূলক সভায় তিনি এ নির্দেশনা দেন। ব্রিফিংয়ে

সভা শেষে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘গত রমজানে ভালো ঈদযাত্রা হয়েছে। সমন্বয় ভালো ছিল কিন্তু কোরবানির ঈদ চ্যালেঞ্জিং। এজন্য নজরদারি বাড়াতে হবে। ঈদের আগে দুর্ঘটনা কমলেও ফিরতি যাত্রায় বেশি। কারণ, নজরদারি কম। বিষয়টি খেয়াল রাখা দরকার।

ওবায়দুল কাদের বলেন, রোজায় বৃষ্টির বিড়ম্বনা ছিল না। তবে এবারের ঈদে পশুবাহী গাড়ি, ফিটনেসবিহীন গাড়িতে পশু বহন, কোরবানীর হাট, এসব চ্যালেঞ্জ রয়েছে। বৃষ্টি হলে গাড়ির গতি কমে যায়। সড়কে গর্ত হবে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে, না হলে বেড়ে যানজট হবে।

আরও পড়ুন : উন্নয়ন প্রকল্প নির্বাচনে জনস্বার্থকে অগ...

তিনি বলেন, হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশ দরকার। মহাসড়কের পাশে পশুর হাট বসানোর প্রবনতা কমেছে।

সেতুমন্ত্রী বলেন, বিশেষ নজর দিতে হবে গাজীপুরে বিআরটি প্রকল্প যেটি আমাদের গলার কাটা। এক পশলা বৃষ্টিতেসমস্যা হয়, এমনিতেই দুর্ভোগের কারণ। পোশাক শ্রমিকদের ছুটির ক্ষেত্রে গার্মেন্টসে সমন্বয় করতে হবে।

ওবায়দুল কাদের আরো বলেন, সড়কের ছুটি বন্ধ করব না, অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে। বগুড়া পর্যন্ত ঝুঁকি আছে, পাঁচদিন আগে বন্ধ করতে হবে সড়কের কাজ। ট্রাক কাভার্ড ভ্যান ঈদের আগে তিনদিন বন্ধ থাকবে। ঈদের আগে-পরে সাত দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন।

আরও পড়ুন : ন্যায়বিচার ছাড়া স্থায়ী শান্তি সম্ভব নয়

তিনি বলেন, মোটরসাইকেল, রং সাইডে গাড়ি যানজটের কারণ। এখানে কোনো আপোষ করা যাবে না। বিআরটি প্রকল্পের চার কিলোমিটার অংশ ঈদের আগে চালু করা হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা