ছবি-সংগৃহীত
জাতীয়

পদ্মা সেতু হয়ে যশোর যাবে ট্রেন

জেলা প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সেপ্টেম্বরে ফরিদপুরের ভাঙ্গা থেকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত সরাসরি রেল চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এ ছাড়া ২০২৪ সালের জুন মাসে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত রেল চলার উপযোগী হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।

আরও পড়ুন : নির্বাচন আসলে ষড়যন্ত্রকারীরা এক হয়

শনিবার (১০ জুন) দুপুর পৌনে ১২টার দিকে ভাঙ্গা উপজেলার বগাইল এলাকায় পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ভাঙ্গা-যশোর সেকশনে রেললাইন স্থাপন কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এসময় রেলমন্ত্রী বলেন, ২০২৪ সালের জুন মাসে এ প্রকল্পের কাজ শেষ হবে। এ প্রকল্পের কাজ সম্পন্ন হলে যশোরের সাথে ঢাকার রেল যোগাযোগ সরাসরি স্থাপন হবে। এছাড়াও চলতি বছরের সেপ্টেম্বর মাসে ফরিদপুরের ভাঙ্গার সাথে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে সরাসরি রেল যোগাযোগ স্থাপন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেপ্টেম্বর মাসের একটি সুবিধাজনক সময়ে এর উদ্বোধন করবেন করবেন।

আরও পড়ুন : বহিরাগতদের বরিশাল ছাড়ার নির্দেশ

তিনি বলেন, একটি বৈরী সময়ে আমরা এ প্রকল্পের কাজ করছি। একদিকে কভিড, পরবর্তী সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে একটি বৈরী পরিবেশ সৃষ্টি হয়েছে। একসময় রেলকে মৃত সংস্থায় পরিণত করা হয়েছিল। অবিভক্ত ভারতে রেল যেভাবে আমরা পেয়েছি, পরবর্তী সময়ে ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে রেল ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বাধীনতার পর বঙ্গবন্ধু রেলকে বিস্তৃত করেছেন।

নুরুল ইসলাম সুজন বলেন, চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০২ কিলোমিটার রেললাইন নির্মাণ কাজ চলমান। দ্রুত এই রুটে রেল চলাচল শুরু করা সম্ভব হবে। ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ৬৪ জেলায় রেল নেওয়ার পরিকল্পনা করেন। সে লক্ষ্যে ভারসাম্যপূর্ণ পরিকল্পনা নিয়ে রেল এগিয়ে যাচ্ছে। গত ১৩ বছরে দেশে রেলের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। রেল ব্যবস্থার আধুনিকায়ন করা হয়েছে। রেলে গতি এসেছে।

আরও পড়ুন : পেঁয়াজের দাম কমেছে

এসময় উপস্থিত ছিলেন ভাঙ্গা-যশোর রেলওয়ে প্রকল্পের ব্যবস্থাপক ব্রিগেডিয়ার জেনারেল শামছুল আলম, ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মো. শাহজাহান, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিমউদ্দিন, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়ারুল ইসলাম, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী প্রমুখ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা