ছবি-সংগৃহীত
জাতীয়

আরও ১০ হজ ফ্লাইট চাইলেন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ থেকে হজযাত্রীদের পরিবহনে বিমানের আরও ১০টি ফ্লাইট চালানোর অনুমতি চে‌য়ে‌ছেন রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এ অনু‌রো‌ধ বিবেচনার আশ্বাস দিয়েছেন সৌদির হজ ও ওমরা বিষয়ক উপমন্ত্রী আব্দুল ফাত্তাহ সুলাইমান মাশাত।

আরও পড়ুন : সম্পর্ক বৃদ্ধি করতে চায় যুক্তরাষ্ট্র

বুধবার (৮ জুন) সৌ‌দির হজ ও ওমরাবিষয়ক উপমন্ত্রীর সঙ্গে মক্কাতে তার অফিসে সাক্ষাৎ করে এ অনুরোধ ক‌রেন বাংলাদেশের রাষ্ট্রদূত।

‌রিয়া‌দের বাংলা‌দেশ দূতাবাস জানায়, সাক্ষাতে সৌদির উপমন্ত্রী ড. মাশাত বাংলাদেশি হজযাত্রীদের প্রশংসা করেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পবিত্র হজ পালনে আসা সকল হজযাত্রীদের জন্য সুন্দরভাবে হজ পালনের ব্যবস্থাপনা করা সৌদি সরকারের জন্য অত্যন্ত সম্মানের বলেও তিনি উল্লেখ ক‌রেন।

এ বছর হজের সুব্যবস্থাপনার জন্য সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রদূত।

আরও পড়ুন : বিদ্যুতের সমাধান ১৫-২০ দিনের মধ্যে

বাংলাদেশ থেকে সব হজ যাত্রী ‘মক্কা রোড ইনিশিয়েটিভ’ এর আওতায় হজ যাত্রার শুরুতেই ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করায় হজযাত্রা সহজ হয়েছে বলেও উল্লেখ করেন রাষ্ট্রদূত। পাশাপাশি তিনি হজযাত্রীদের অনুকূলে দ্রুত ভিসা ইস্যু করার জন্য সৌদি সরকারকে ধন্যবাদ জানান।

ভবিষ্যতে হজ ব্যবস্থাপনাকে আরও উন্নত করার জন্য দেশটির বিভিন্ন পরিকল্পনার কথা উল্লেখ করেন সৌ‌দির উপমন্ত্রী।

তিনি বলেন, হজযাত্রী প্রেরণকারী দেশগুলোর হজ এজেন্সির সংখ্যা সীমিত হলে হজ ব্যবস্থাপনা আরো সহজতর হবে এবং হাজীদের দুর্ভোগ লাঘব করা সম্ভব হবে।

আরও পড়ুন : বাংলাদেশ থেকে কর্মী নেবে ইতালি

পুরো বিষয়টি বিবেচনার জন্য বাংলাদেশ সরকারকে অবহিত করা হবে বলে উপমন্ত্রীকে জানান রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী। চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২২ হাজারের অধিক মানুষ সৌদি আরবে পবিত্র হজ পালন করবেন।

পরে রাষ্ট্রদূত দক্ষিণ এশিয়ার হাজীদের সেবা দানকারী প্রতিষ্ঠান ‘আল বাইত গেস্ট’ এর ভাইস প্রেসিডেন্ট উসামা দানেশের সঙ্গে মক্কাস্থ তার কার্যালয়ে সাক্ষাৎ করে মিনা, আরাফার ময়দান ও মুজদালিফায় বাংলাদেশি হাজীদের জন্য গৃহীত ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং কাজের অগ্রগতির খোঁজখবর নেন। অগ্রগতি পর্যালোচনা করে রাষ্ট্রদূত আল বাইত গেস্ট এর কাজে সন্তোষ প্রকাশ করেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা