জাতীয়

চীন থেকে বাংলাদেশিদের ফেরাতে বিমান প্রস্তুত: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

চীনের উহান প্রদেশে থাকা বাংলাদেশি পাঁচশ শিক্ষার্থী ফিরতে চাইলে বিমান প্রস্তুত রয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন। তিনি আরো বলেন ‘অজানা’ভাইরাস রোধে বাংলাদেশ সতর্ক অবস্থানে রয়েছে।

২৮ জানুয়ারি মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘ইমপ্লিমেন্টেশন অব দ্য থার্ড পেরিওডিক রিভিউ অব বাংলাদেশ’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা চীন সরকারের সঙ্গে কথা বলেছি, তারা দুই সপ্তাহ অর্থাৎ ১৪ দিন তাদের পর্যবেক্ষণ করবে। এই দু’সপ্তাহ এই প্রদেশে কোনো বিদেশিকে প্রবেশ ও বেরোতে দেবে না তারা। সুতরাং দু’সপ্তাহ পর্যবেক্ষণ শেষে তারা সিদ্ধান্ত জানালে আমরা বাংলাদেশিদের ফিরিয়ে আনতে প্রস্তুত রয়েছি।

মন্ত্রী বলেন, আমরা চীনে বাংলাদেশিদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। পররাষ্ট্র মন্ত্রণালয় একটি ওয়েব পেইজও খুলেছে। চীন ও দক্ষিণ কোরিয়া থেকে কেউ এলে পর্যবেক্ষণ রাখবো। বিমানবন্দরে আমরা তাদের ঠিকানা নেবো। কোথায় অবস্থান করবে, সে তথ্যও নেওয়া হবে।

চীন ভ্রমণে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে আব্দুল মোমেন বলেন, এটা অজানা এক ভাইরাস। এখনো এ রোগের কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি। তাই চীন ভ্রমণে সতর্কতা অবলম্বন করতে বলেছি।

সোমবার দুপুরে বেইজিংয়ে বিভিন্ন দেশের কূটনীতিকদের ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ১৪ দিন পর্যন্ত উহানে কাউকে প্রবেশ করতে দেবে না স্থানীয় কর্তৃপক্ষ।

এ অবস্থায় বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সরকার সবরকম প্রস্তুতি নিয়ে রেখেছে সরকার। সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এ কথা জানান।

সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার ভেরিফাইড ফেসবুকে দেয়া পোস্টে লিখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন বাংলাদেশের নাগরিক, যারা চীন থেকে ফিরতে চাইবেন, তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য। আমরা চীনা সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছি। কী প্রক্রিয়ায় তাদের ফেরানো যায়, তা বাস্তবতার নিরিখে স্থানীয় প্রশাসনের সঙ্গে সম্মতির ভিত্তিতে করা হবে। দেশের নাগরিকদের নিরাপত্তাই সরকারের প্রধান কাজ উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, যারা চীন থেকে ফিরতে আগ্রহী তাদের একটি তালিকা তৈরি হচ্ছে। ওই তালিকা তৈরি এবং সে অনুযায়ী দ্রুত পরবর্তী পদক্ষেপ নেয়ার নির্দেশনা জারি হয়েছে বলে জানান তিনি।

করোনা ভাইরাসের উৎপত্তিস্থল উহানে ৫০০ বাংলাদেশি অবরুদ্ধ অবস্থায় রয়েছেন জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন একজন শিক্ষার্থী। পরিস্থিতির ভয়াবহতা রোধে উহানের সঙ্গে চীনের সব অঞ্চলের সড়ক, রেল এমনকি বিমান যোগাযোগও বন্ধ করে দেয়া হয়।

এদিকে, চীনের উহানে ছাত্রাবাসের ভেতর প্রায় বন্দী অবস্থায় আছেন ছাত্র ছাত্রীরা। বাইরে বেরুতে পারছেন না, খাবার ফুরিয়ে আসছে, আতংকিত উহান নগরীতে এখন তাদের দিন কাটছে দেশে ফেরার প্রতীক্ষায়।

ইতোমধ্যে চীনের রাজধানী বেইজিংসহ ২৯টি প্রদেশে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস। এছাড়া জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ভিয়েতনাম, তাইওয়ান, নেপাল, ফ্রান্স, সৌদি আরব, কানাডাসহ অন্তত ১২টি দেশে এ ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা