ছবি: সংগৃহীত
জাতীয়

রেলপথে যাত্রী বৃদ্ধি পেয়েছে

জেলা প্রতিনিধি : ট্রেনে ভাড়া কম হওয়ায় আগের তুলনায় রেলপথে যাত্রী সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এ কারণে রেলে যাত্রী চাহিদা বিবেচনায় আসনের অতিরিক্ত ২৫ শতাংশ স্ট্যান্ড টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম সুজন।

আরও পড়ুন : শিক্ষার গুণগত মান উন্নয়ন করতে চাই

শনিবার (২০ মে) দুপুরে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন পরিদর্শন করে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, রেল সেবায় অনেক আধুনিক সুযোগ-সুবিধা যুক্ত হয়েছে। অন্যান্য যানবাহনের তুলনায় রেলপথে ভাড়া অনেক কম থাকায় সাধারণ মানুষ সাশ্রয়ী ভাড়ায় ট্রেনে যাতায়াত করতে পারছেন।

আরও পড়ুন : প্রধানমন্ত্রী থাকলে দেশ পথ হারাবে না

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চগড় জেলা থেকে তেঁতুলিয়া হয়ে বাংলাবান্ধা পর্যন্ত রেলপথ সম্প্রসারণ করার পরিকল্পনায় সম্মতি দিয়েছেন। যেকোনো সময় প্রকল্পটির কাজ শুরু হতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন- পঞ্চগড় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আজাদ জাহান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, রেলওয়ের রাজশাহীর প্রধান প্রকৌশলী আসাদুজ্জামান, বিভাগীয় রেল ব্যবস্থাপক আব্দুস সালাম, স্থানীয় স্টেশন মাস্টার মাসুদ পারভেজসহ সংশ্লিষ্টরা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা