ছবি: সংগৃহীত
জাতীয়

প্রধানমন্ত্রীর সাথে জয়শঙ্করের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

আরও পড়ুন : ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

বৃহস্পতিবার (১১ মে) সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ ক‌রেন তিনি।

প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর টুই‌টারে লিখেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে সম্মানিত বোধ কর‌ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত অ‌ভিবাদন ও উষ্ণ শুভেচ্ছা পৌঁ‌ছে দিয়ে‌ছি।

আরও পড়ুন : ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

জয়শঙ্কর জানান, আমাদের নেতাদের দিক-নির্দেশনা ও দর্শন ভারত-বাংলাদেশ মৈত্রীকে শক্তিশালী করে চলেছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দি‌তে ঢাকায় আসেন জয়শঙ্কর। বিমানবন্দরে তা‌কে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ‌রিয়ার আলম।

আরও পড়ুন : অগ্রসর হচ্ছে ‌‘মোখা’

ঢাকায় সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মে‌নের সাথে দ্বিপক্ষীয় বৈঠক কর‌বেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

সবশেষ ২০২২ সালের এপ্রিলে ঢাকা সফর করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ২০১৯ সালে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি প্রথম ঢাকা সফর করেন। এরপর ২০২১ সালের মার্চে জয়শঙ্কর বাংলাদেশে এসেছিলেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা