ছবি : সংগৃহিত
জাতীয়
আঞ্চলিক পাসপোর্ট অফিস ঢাকা পূর্ব

আফতাবনগরে নতুন অফিসের কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিনিধি : রাজধানীর আফতাব নগরে নয়টি থানার বাসিন্দাদের জন্য আঞ্চলিক পাসপোর্ট অফিস ঢাকা পূর্ব নামে নতুন পাসপোর্ট অফিসের কার্যক্রম শুরু হয়েছে।

আরও পড়ুন : বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

রোববার (৭ মে) আফতাব নগরের এফ ব্লকের ২ নম্বর সেক্টরের চার তলা একটি ভবনে পাসপোর্ট অফিসটির কার্যক্রম শুরু হয়েছে।

নতুন এই পাসপোর্ট অফিস থেকে রাজধানীর ৯ টি থানার বাসিন্দাদের জন্য সেবাকার্যক্রম পরিচালনা করা হবে। থানাগুলো হচ্ছে- মুগদা, সবুজবাগ, শাহজাহানপুর, খিলগাঁও, রামপুরা, মতিঝিল, পল্টন, বাড্ডা, হাতিরঝিল।

সরেজমিনে দেখা যায়, রোববার সকাল ৮টা থেকেই নির্ধারিত থানার বাসিন্দারা পাসপোর্ট আবেদন নিয়ে লাইনে দাঁড়িয়ে আছেন। ভবনের নীচ তলাতে লাইনে দাঁড়ানো সেবাপ্রত্যাশীদের নির্দিষ্ট সময় পরপর ওপরের উপরের তলায় নেওয়া হচ্ছে।

লাইনে দাঁড়ানো আবেদনকারীদের সাথে কথা বলে জানা যায়, অফিসটির কার্যক্রম শুরু হয়েছে আজ। শুরুর দিনই তারা নিজেদের পাসপোর্ট আবেদন নিয়ে এসেছেন লাইনে।

আরও পড়ুন : আমরাও সুষ্ঠু নির্বাচন চাই

প্রাথমিকভাবে সেবা প্রত্যাশীরা নতুন অফিসের কার্যক্রমে সন্তুষ্ট প্রকাশ করলেও কয়েকজন জানিয়েছেন, নতুন অফিসের তথ্য কেন্দ্রটি এখনো চালু হয়নি। সেক্ষেত্রে তথ্য পেতে কিছুটা অসুবিধা হচ্ছে।

লাইনে দাঁড়ানো বাসাবো থেকে আগত আজাহার খান বলেন, সাড়ে ৮ টা থেকে লাইনে দাঁড়িয়েছি। লাইন ভালোই এগোচ্ছে। এখন পর্যন্ত দালালদের কোনো উৎপাত দেখা যায়নি এটা একটা শান্তির বিষয়। তবে তথ্য কেন্দ্রে কোনো লোক দেখিনি। তাই তথ্য জানতে একটু সমস্যা হচ্ছে।

বাসাবো থেকে আগত দীপংকর রায় বলেন, নতুন হিসেবে কার্যক্রম যথেষ্ট ভালো। নির্দিষ্ট সময় পর পর নিচতলা থেকে ওপরে লোকজন নেওয়া হচ্ছে পরবর্তী কার্যক্রমের জন্য।

আরও পড়ুন : শেখ হাসিনার প্রশংসায় বিশ্ব নেতৃবৃন্দ

অফিস সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, আজ এই নতুন অফিসে পাসপোর্ট সংশ্লিষ্ট সকল কাজ শুরু হয়েছে। পাসপোর্ট আবেদন জমা থেকে শুরু করে ফিঙ্গারপ্রিন্ট ও ছবিও নেওয়া হয়েছে।

সকাল থেকে এখন পর্যন্ত ৫-৬ জনের ফিঙ্গারপ্রিন্ট ও ছবি নেওয়ার কাজ সম্পূর্ণ হয়েছে। তবে নতুন অফিস হওয়ায় লোকবলের কিছু সংকট রয়েছে, যা দ্রুত সমাধান হয়ে যাব।

আরও পড়ুন : সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা!

নাম প্রকাশ না করার শর্তে নতুন অফিসটির এই কর্মকর্তা বলেন, নতুন অফিস হওয়াতে সকল কার্যক্রম ধীরগতিতে চলছে। তবে সকল সিস্টেম ভালোভাবে চলছে। সকাল থেকে ৫-৬ জনের ফিঙ্গারপ্রিন্ট ও ছবি নেওয়ার কাজ সম্পূর্ণ হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা