ছবি সংগৃহিত
জাতীয়
লংগদু ক্যাম্প পরিদর্শনে সেনাপ্রধান

দুর্গম পাহাড়ে ঈদ উদযাপন

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাগড়াছড়ি রিজিয়নের লংগদু জোনের অধীনস্থ দুর্গম বামে লংগদু ক্যাম্প পরিদর্শন করেছেন,সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।

আরও পড়ুন : খাগড়াছড়িতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

শনিবার (২২ এপ্রিল) ঈদের দিন জোন পরিদর্শনের সময় সৈনিকদের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন সেনা প্রধান।

সেনাপ্রধান হেলিকপ্টারযোগে লংগদু জোনে আসলে তাকে অভ্যর্থনা জানান, ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল মিজানুর রহমান শামীম ও খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ।

আরও পড়ুন : কিশোরগঞ্জে ঈদের নামাজে সংঘর্ষ, নিহত ১

সেনা প্রধান জানান,পার্বত্য অঞ্চলে প্রত্যন্ত দুর্গম পাহাড়ে সেনা সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে যথাযত দায়িত্ব পালন করছেন এবং সেনা সদস্যদের মনোবল বাড়াতে ঈদুল ফিতরের দিন ছুটে আসেন পাহাড়ে।

এ সময় সেনা প্রধান জানান, পবিত্র ঈদের দিনে তাদের পবিরার পরিজন ছেড়ে পেশাগত দায়িত্ব পালনে পার্বত্য অঞ্চলের মানুষের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন : সর্ববৃহৎ ঈদ জামাত দিনাজপুরে

ঈদের এই বিশেষ দিনে তাদের পাশে থেকে তাদেরই একজন হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পেরে আমি খুবই আনন্দিত।

আমি তাদের সাথে কথা বলেছি, পবিত্র ঈদের দিনে তাদের সাথে এসে ঈদ আনন্দ উদযাপন করায় তারা খুবই খুশী ও আনন্দিত।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা