ছবি-সংগৃহীত
জাতীয়

শুক্রবার থেকে চলবে ঈদ স্পেশাল বাস

স্টাফ রিপোর্টার : ঈদুল-ফিতর উপলক্ষে ১৪ এপ্রিল থেকে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ শুরু করবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। ২৩ এপ্রিল পর্যন্ত চলবে এই বাস সার্ভিস।

আরও পড়ুন : মিয়ানমারে হামলায় নিহত বেড়ে ১০০

গত ৯ এপ্রিল (রোববার) থেকে বিআরটিসি’র সংশ্লিষ্ট ডিপোতে অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে।

ঢাকায় মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ি, গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো (চাষাড়া) থেকে অগ্রিম টিকেট বিক্রি করা হবে।

মতিঝিল বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে ঢাকা-খুলনা, দাউদকান্দি, ডামুড্যা, খাসেরহাট, দিনাজপুর, রংপুর ও নেত্রকোনা রুটের বাস।

কল্যাণপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে ঢাকা-ভাঙ্গা, রংপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, কুষ্টিয়া, রাজশাহী, নওগাঁ, নেত্রকোনা, রানিশংকৈল, ঠাকুরগাঁও, দিনাজপুর রুটের বাস।

আরও পড়ুন : ভারতে গোলাগুলিতে নিহত ৪

গাবতলী ডিপোর নিয়ন্ত্রণে থাকবে ঢাকা-ভাঙ্গা, গোপালগঞ্জ, বরিশাল, দশমিনা (পটুয়াখালি), আরিচা, রংপুর, দিনাজপুর, আরিচা ও পাটুরিয়া, যশোর রুটের বাস।

জোয়ারসাহারা বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে ঢাকা-পয়সারহাট, বিশ্বরোড-পাঁচদোনা, রংপুর, নওগাঁ, জয়পুরহাট, টাঙ্গাইল, ময়মনসিংহ ও বগুড়া রুটের বাস।

মিরপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে ঢাকা-বরিশাল, রংপুর, কুষ্টিয়া, বগুড়া, কুড়িগ্রাম, দিনাজপুর, ময়মনসিংহ ও নওগাঁ রুটের বাস।

মোহাম্মদপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে ঢাক-শরিয়তপুর, ফরিদপুর, রংপুর, দিনাজপুর, বগুড়া ও নওগাঁ রুটের বাস।

গাজীপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে বিশ্বরোড-পাঁচদোনা, টাঙ্গাইল, নেত্রকোনা, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও ও কুড়িগ্রাম রুটের বাস।

আরও পড়ুন : তীব্র দাবদাহে জনজীবন অতিষ্ঠ

যাত্রাবাড়ী বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে ঢাকা-রংপুর, শরিয়তপুর রুটের বাস।

নারায়ণগঞ্জ বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে ঢাকা-গোসাইরহাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, নওগাঁ, বগুড়া, গাইবান্ধা ও পাবনা রুটের বাস।

নরসিংদী বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে নরসিংদী-মাদারীপুর, চরমুগুরিয়া, রংপুর রুটের বাস।

যাত্রীদের চলাচলের সুবিধার জন্য ১৮ এপ্রিল থেকে ঢাকার বিভিন্ন ডিপো/টার্মিনালে জরুরি সার্ভিস প্রদানের লক্ষ্যে ৬০টি বাস নিম্নলিখিত ডিপোতে/স্থানে স্ট্যান্ডবাই থাকবে।

জায়গাগুলো হলো- সায়েদাবাদ বাস টার্মিনাল, মিরপুর ১২ নম্বরে মিরপুর বাস ডিপো, কল্যাণপুর বাস ডিপোর সামনে, নবীনগর, মতিঝিল বাস ডিপোর সামনে, মহাখালী বাস টার্মিনাল, জোয়ারসাহারা বাস ডিপো, মোহাম্মদপুর বাস ডিপো, গাজীপুর চৌরাস্তা, হেমায়েতপুর বাস স্ট্যান্ড এবং চন্দ্রা বাস স্ট্যান্ডে।

আরও পড়ুন : সুখকর হলো না ফিজের প্রথম ম্যাচ

প্রয়োজনে নিচের নম্বরে যোগাযোগ করা যাবে :

ম্যানেজার (অপারেশন) যথাক্রমে মতিঝিল বাস ডিপো-মোবাইল ০১৭১১-৭০৮০৮৯, কল্যাণপুর বাস ডিপো ০১৭১১-৪৩৫২১৩, গাবতলী বাস ডিপো ০১৭৮৪-৫২০৯০০, জোয়ারসাহারা বাস ডিপো ০১৭১১-৩৯১৫১৪, মিরপুর বাস ডিপো ০১৭১১-৩৯২০৮৭, মোহাম্মদপুর বাস ডিপো ০১৭১২-৩৮২১৪৪, গাজীপুর বাস ডিপো ০১৭৫৮-৮৮০০১১, যাত্রবাড়ী বাস ডিপো ০১৯১৯-৪৬৫২৬৬, নারায়ণগঞ্জ বাস ডিপো ০১৭১৫-৬৫২৬৮৩, নরসিংদী বাস ডিপো ০১৫৫৩-৩৪৯৫৬৭। বাসস

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা