ছবি: সংগৃহীত
জাতীয়
বঙ্গবাজারে অগ্নিকাণ্ড

পরিস্থিতি নিয়ন্ত্রণে, জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বঙ্গবাজারসহ কমপক্ষে ৫ টি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে ছিল অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুন : ফ্লোরিডা থেকে নিউইয়র্কে যাচ্ছেন ট্রাম্প

মঙ্গলবার (৪ এপ্রিল) আগুন নিয়ন্ত্রণের পর দুপুর ৩ টার দিকে সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

আইজিপি বলেন, আমরা ভোরে আগুনের খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে এসেছি। পৌনে ৭ টার মধ্যে সব সিনিয়র অফিসার ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে যোগ দেন। এসে মারাত্মক আগুন দেখি। তখন থেকেই ফায়ার সার্ভিস কাজ করছে।

আরও পড়ুন : কঙ্গোতে ভূমিধসে ১৩ শিশুসহ নিহত ২০

তিনি আরও জানান, আমরা রাজারবাগ থেকে ৫ টি ওয়াটার ক্যানন এনে ফায়ার সার্ভিসের সাথে কাজ শুরু করি। আমাদের ওয়াটার রিজার্ভার থেকে প্রায় ২ লাখ লিটার পানি সাপ্লাই দিয়েছি। এ সময় আমাদের প্রায় ২ হাজার ফোর্স এই এলাকায় দায়িত্ব পালন করছে।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা অত্যন্ত পরিশ্রম করেছেন। র‍্যাব-বিজিবিসহ ৩ বাহিনীর সদস্যরা একযোগে দায়িত্ব পালন করেছে। সবকিছু মিলিয়ে আমরা কিছুক্ষণ আগে আগুন নিয়ন্ত্রণের খবর পেয়েছি।

আরও পড়ুন : কাজ হারানোর শঙ্কায় কর্মচারীরা

আমাদের একটি ব্যারাকেও আগুন লেগেছে। আমাদের সব সদস্য নিরাপদে বের হতে পেরেছে। মালামাল বের করতে পারিনি। তবে ডকুমেন্টস ও মালামালের কী কী ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখতে হবে।

ফায়ার সার্ভিস সদর দফতরে হামলার বিষয়ে তিনি বলেন, আপনারা দেখেছেন কী অবস্থা, এখানে হাজার হাজার মানুষ। হামলার খবর পেয়ে আমরা সাথে সাথেই গিয়েছি। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। পরে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন : পদ্মাসেতুতে ট্রেন চললো

পুলিশ মহাপরিদর্শক বলেন, ঘটনাটি যখন ঘটেছে, আগে থেকে প্রস্তুতি ছিল না। আস্তে আস্তে আমরা শক্তি বৃদ্ধি করেছি, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছি। এখন পুরো পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনাও ঠিক রেখেছি, যার কারণে এতো বড় ঘটনার পরও ঢাকার ট্রাফিক ব্যবস্থা সচল ছিল।

তিনি আরও জানান, ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নাশকতার কোনো ঘটনা থাকলে তদন্তে বের হয়ে আসবে। আমরা রিপোর্টের অপেক্ষায় থাকব। সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা