সংগৃহীত
জাতীয়

হারুন স্যার অনেক ভালো মানুষ

স্টাফ রিপোর্টার : ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের প্রশংসা করেছেন আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম।

আরও পড়ুন : ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

তিনি বলেন, ‘হারুন স্যার (হারুন অর রশীদ) অনেক ভালো মানুষ। তিনি আমার অভিযোগ শুনেছেন। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। এছাড়া আগামী নির্বাচনে আমাকে সহযোগিতা করবেন বলেও আশ্বস্ত করেছেন।’

শনিবার (১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ব্যক্তিগত সমস্যার অভিযোগ নিয়ে হিরো আলম ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে দেখা করেন। এরপর বিকেল ৫টার দিকে ডিবি কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হিরো আলম বলেন, ডিবিতে আমাকে ডাকা হয়নি। আপনারা দেখেছেন, চলচ্চিত্রের কিছু লোকজন আমাকে নিয়ে অকথ্য ভাষায় নানা ধরনের কথা বলছেন। আগে আমাকে কেউ বকা দিলেও প্রতিবাদ করতাম না। কিছু চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও অভিনেতা-অভিনেত্রী আমার বিরুদ্ধে নানা ধরনের কথা ছড়াচ্ছেন। তাদের বিরুদ্ধে আমি লিখিত অভিযোগ নিয়ে এসেছিলাম।

আরও পড়ুন : নিরাপত্তা কাউন্সিলের দায়িত্বে রাশিয়া

তিনি আরো বলেন, এছাড়া আমার ফেসবুক ও ইউটিউবের কিছু কনটেন্ট কিছু ব্যক্তি নিজের কনটেন্ট বলে লাইসেন্স করে নিয়েছেন। তারা এখন আমার চ্যানেলে স্ট্রাইক দিচ্ছেন, রিপোর্ট করছেন। সব মিলিয়ে আমি নিজেই এখানে এসেছিলাম।

কাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি কয়েকজনের নাম উল্লেখ করে অভিযোগ করেছি। এতে যারা আমাকে নিয়ে নানা ধরনের কথা বলেছেন, তাদের নাম আছে। এছাড়া আমার কনটেন্টে যারা রিপোর্ট করেছেন, তাদের নামও আছে।’ তবে কারও নাম উল্লেখ করতে চাননি তিনি।

এছাড়া পুলিশ পরিদর্শক খুনের মামলার আসামি দুবাই পলাতক আরাভ খানকে ধরতে গোয়েন্দা পুলিশকে তথ্য দিয়ে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।

হিরো আলম বলেন, আমি আইনকে শ্রদ্ধা করি। আরাভ ইস্যুতে কোনো তথ্য বা সহযোগিতা লাগলে আমি করব। আরাভের বিষয়টি যেহেতু তারা তদন্ত করছেন। যেকোনো প্রয়োজনে তথ্য লাগলে আমি তাদের দেব। আজকেও এ বিষয়ে অল্প কিছু কথাবার্তা হয়েছে।

আরও পড়ুন : বিশ্ববিদ্যালয়ে ‘এনটিএ’ পদ্ধতিতে পরীক্ষা

আরাভ পুলিশ হত্যা মামলার আসামি বিষয়টি না জানার বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে ডিবি থেকে আগে কিছু জানানো হয়নি। আমি আরাভের দাওয়াতেই দুবাই গিয়েছিলাম। তদন্তের স্বার্থে আরাভের বিষয়ে কিছু জানতে চাইলে আমি সহযোগিতা করব। তারা আমাকে ডাকলে আমি আসব। সে যদি আসামি হয়ে থাকে তাহলে তাকে ধরতে সহযোগিতা করা নাগরিক হিসেবে আমার দায়িত্ব।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা