ছবি : সংগৃহিত
জাতীয়
আপিল বিভাগ

রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে রিট খারিজ

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের রাষ্ট্রপতি পদে মো: সাহাবুদ্দিন চুপ্পুকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) জারিকৃত প্রজ্ঞাপন স্থগিত চেয়ে দায়ের করা আবেদন আপিল বিভাগে খারিজ হয়েছে।

আরও পড়ুন : উন্নয়ন ও অগ্রগতির প্রধান অন্তরায় দুর্নীতি

মঙ্গলবার (২১ মার্চ) এই আবেদন খারিজ হয়। এই প্রজ্ঞাপন নিয়ে এর আগে দায়ের হওয়া পৃথক দু’টি রিট সরাসরি খারিজ করেছিলেন হাইকোর্ট।

গত ১৫ মার্চ শুনানি নিয়ে রিট দু’টি খারিজ করেন বিচারপতি মো: খসরুজ্জামান ও বিচারপতি মো: ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

আরও পড়ুন : আমদানি করা হচ্ছে ডিএপি সার

অ্যাডভোকেট আব্দুল মোমেন চৌধুরী ও অ্যাডভোকেট এম এ আজিজ খান আদালতে রিটের পক্ষে শুনানি করেন। অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন রাষ্ট্রপক্ষে ছিলেন।

প্রসঙ্গত, রাষ্ট্রপতি পদে মো: সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে গত ১৩ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করে।

আরও পড়ুন : রফতানি বাড়াতে বাজার খোঁজার পরামর্শ

আগামী ২৩ এপ্রিল বর্তমান রাষ্ট্রপতি মো: আবদুল হামিদের মেয়াদ শেষ হবে। নবনির্বাচিত রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের ২৪ এপ্রিল থেকে দায়িত্বভার গ্রহণ করার কথা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা