৮ মাসের বকেয়া বেতনের দাবিতে জাগরণের সাংবাদিকদের মানববন্ধন 
জাতীয়

৮ মাসের বকেয়া বেতনের দাবিতে জাগরণের সাংবাদিকদের মানববন্ধন 

নিজস্ব প্রতিবেদক :

৮ মাসের বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন করেছেন বিশিষ্ট সাংবাদিক আবেদ খান সম্পাদিত দৈনিক জাগরণের সাংবাদিকরা।

সোমবার (১০ আগস্ট) বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে জাগরণের সাংবাদিকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু ও জন-কল্যাণ সম্পাদক সোহেলী চৌধুরী।

দৈনিক জাগরণের সাংবাদিক দীপঙ্কর গৌতম, হাসিবুল ফারুক চৌধুরী, হাসান শাফিঈ, মেহ্দী আজাদ মাসুম, হালিম মোহাম্মদ, বেনু সুত্রধর, গোলাম মোস্তফা, রিকু আমির, মাহমুদুল আলম, আল হেলাল শুভ, নুরুল ইসলাম, খন্দকার তারিক, রিয়াজুল ইসলাম শুভ ও কাশেম হারুন মানববন্ধনে অংশ নেন।

বক্তারা জাগরণের সম্পাদক-প্রকাশক আবেদ খানকে চলতি আগস্ট মাসের মধ্যে গত ৮ মাসের বকেয়া বেতনসহ অন্যান্য সুবিধাদি পরিশোধের আহবান জানান। অন্যথায় শিগগিরই সম্পাদক-প্রকাশকের উত্তরার বাসভবনের সামনে শান্তিপূর্ণ মানববন্ধনসহ আরো কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুশিয়ারি উচ্চারণ করেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা