ফাইল ফটো
জাতীয়

বিদেশিদের হস্তক্ষেপ মেনে নেব না

নিজস্ব প্রতিনিধি : বিদেশিদের কাছে কাকুতি-মিনতি করে বিএনপি সফল হবে না জানিয়ে কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, সংবিধানের বাইরে আমাদের কিছুই করার নেই।

আরও পড়ুন : বঙ্গবন্ধুর আদর্শে স্মার্ট বাংলাদেশ গড়ব

তিনি আরও বলেন, কোনো বিদেশি শক্তি আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে- তা কোনোক্রমেই আমরা মেনে নেব না। তবে বিদেশি শক্তি নির্বাচন আরও সুষ্ঠু-সুন্দর করার বিষয়ে গঠনমূলক পরামর্শ দিলে তা বিবেচনায় নেওয়া হবে বলেও জানান তিনি।

শুক্রবার (১৭ মার্চ) দুপুরে টাঙ্গাইলে এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন ড. মো. আবদুর রাজ্জাক।

কৃষিমন্ত্রী জেলার ধনবাড়ী উপজেলায় সরকারি কলেজ মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন।

আরও পড়ুন : মালয়েশিয়ায় ১০ বাংলাদেশি আটক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাকের পৃষ্ঠপোষকতায় ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগ ও বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল এ অনুষ্ঠানের আয়োজন করে।

ড. আবদুর রাজ্জাক বলেন, এক সময় স্বচ্ছ ব্যালট বাক্স ছিল না, সেটা আমরা করেছি। বিএনপির আমলে ভুয়া ভোটার তালিকায় এক কোটি ৩০ লাখ ভুয়া ভোটার ছিল, সেটি আমরা দূর করেছি। বিদেশিদের এরকম কোনো পরামর্শ ও প্রযুক্তি যদি থাকে যার মাধ্যমে নির্বাচনকে আরও স্বচ্ছ ও সুন্দর করা যাবে, তাহলে তা আমরা বিবেচনায় নেব।

কৃষিমন্ত্রী বিনামূল্যে চিকিৎসাসেবা আয়োজন প্রসঙ্গে এবং বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ড. আবদুর রাজ্জাক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিচ্ছেন। তারই অংশ হিসেবে বঙ্গবন্ধুর জন্মদিন পালন উপলক্ষ্যে আমরা এ ব্যতিক্রমী আয়োজনটি করেছি। এর মাধ্যমে গ্রামের গরিব মানুষেরা উন্নত চিকিৎসাসেবা পাচ্ছে। একই সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে রোগীদের সম্পর্ক তৈরি হবে, যা ভবিষ্যতে অব্যাহত থাকবে।

আরও পড়ুন : আওয়ামী লীগের পূর্ণ প্যানেল বিজয়ী

ফ্রি মেডিকেল ক্যাম্পে বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতালের ৬০ জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ প্রায় ১০০ জনের মেডিকেল টিম সারা দিন চিকিৎসাসেবা দিয়েছেন। ফ্রি চিকিৎসা সেবার পাশাপাশি ফ্রি মেডিসনও দেওয়া হয়েছে। পাঁচ হাজারেরও বেশি রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসলাম হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর ফারুক আহমেদ ফরিদ, সাধারণ সম্পাদক খন্দকার মঞ্জরুল ইসলাম তপন।

আরও পড়ুন : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

এদিন সকালে মধুপুর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মন্ত্রী রাজ্জাক। পরে জন্মদিনের কেক কাটা এবং দেশ ও জাতির কল্যাণে মোনাজাতে অংশ নেন তিনি।

মন্ত্রী উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ী শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা