ছবি : সংগৃহিত
জাতীয়
বাংলাদেশ বিজনেস সামিট

প্রতিনিধিদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ বিজনেস সামিট এবং বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সুবর্ণজয়ন্তী উদযাপনের সফলতা কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন : ঢাকায় সৌদির বাণিজ্যমন্ত্রী

শুক্রবার (১০ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে এক বাণীতে সামিটের সাফল্য কামনা করেন।

১১ মার্চ (শনিবার) থেকে ১৩ মার্চ (সোমবার) তিন দিনব্যাপী এ সামিট ঢাকায় অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী বাণীতে বাংলাদেশ বিজনেস সামিট এবং এফবিসিসিআইয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন হচ্ছে জানতে পেরে সন্তোষ প্রকাশ করেন।

আরও পড়ুন : সম্পর্ক শক্তিশালী করতে ঢাকায় ব্রিটিশ প্রতিমন্ত্রী

বাণীতে ইভেন্টে যোগদানকারী দেশের নাগরিক, প্রবাসী এবং বিদেশী প্রতিনিধিদেরকে আন্তরিক অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

সরকার প্রধান বলেন, বাংলাদেশ ইতোমধ্যেই উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছে এবং বিশ্বে উন্নয়নের রোল মডেল হয়েছে।

আরও পড়ুন : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় কয়লার সন্ধান!

তিনি বলেন, বাংলাদেশ নির্ধারিত সময়েই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি) অর্জন করেছে এবং ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনের দিকে এগিয়ে যাচ্ছে।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণে ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ জাতি গঠন এবং স্মার্ট বাংলাদেশ গড়তে অবকাঠামো, উদ্যোক্তা সৃষ্টি এবং জনশক্তির দক্ষতা বৃদ্ধিতে বিনিয়োগ করছে।

আরও পড়ুন : মার্চেই খুলছে আরও ৪ স্টেশন

তিনি বলেন, ২০২১ সালের মধ্যে একটি উন্নয়নশীল দেশ হিসেবে প্রথম ধাপে আমরা এই যাত্রা ইতোমধ্যে শুরু করেছি। এখন আমরা বেসরকারি খাতের উন্নয়নে পরিবেশ সৃষ্টি এবং যথাযথ নীতি প্রণয়নের মাধ্যমে বিজনেস খরচ কমিয়ে আনার কাজ করছি।

প্রধানমন্ত্রী বলেন, আমরা মনে করি, বেসরকারি খাত হচ্ছে প্রবৃদ্ধি অর্জনের চালিকা শক্তি। ফলে আমাদের সরকার বেসরকারি শিল্প স্থাপন এবং বিনিয়োগ পরিবেশ সৃষ্টির বিষয়ে গুরুত্ব দিয়েছে।

আরও পড়ুন : গণতন্ত্র সূচকে এগিয়েছে দেশ

সরকার প্রধান আশা প্রকাশ করেন, বাংলাদেশ বিজনেস সামিট আন্তর্জাতিক পর্যায়ে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরতে সক্ষম এবং তাদের আলোচনার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির অবস্থা তুলে ধরতে সফল হবে। সূত্র : বাসস।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা