জাতীয়

ধসে পড়া ঠেকাতে কাজ চলছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটিতে উদ্ধার কাজ স্থগিত করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। তবে ঘটনাস্থলে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এখন প্রোপিংয়ের কাজে করছে।

আরও পড়ুন: সমস্যা ছাড়াই হয়েছে এমবিবিএস ভর্তি পরীক্ষা

শুক্রবার (১০ মার্চ) সকালে ঘটনাস্থলে এ চিত্র দেখা যায়।

সিদ্দিক বাজার দেখা যায়, ভবনটিতে রাজউকের প্রোপিংয়ের কাজ সকাল থেকেই চলছে। প্রোপিংয়ের কাজ যেন নির্বিঘ্ন হয় সেজন্য ভবনটির সামনের রাস্তা দুই দিক দিয়ে বন্ধ করে রেখেছে পুলিশ। ঘটনাস্থলে রাজউকের পাশাপাশি ফায়ার সার্ভিস ও র‍্যাবের টিমও সতর্ক অবস্থায় রয়েছে।

আরও পড়ুন: আন্তঃসীমান্ত তেল পাইপলাইন উদ্বোধন

রাজউক গঠিত কারিগরি কমিটির সদস্য রংগন মন্ডল জানান, আমরা মূলত এখন ভবনটিতে প্রোপিং অর্থাৎ ভবনটিকে সাময়িক স্থিতিশীল করার চেষ্টা করছি। প্রোপিং এর পর আমরা সার্ভে করব ভবনটি রেকটুফেটিং করা যায় কিনা। তবে এই সার্ভে করতে আমাদের দেড় মাস সময় লাগবে।

তিনি আরও বলেন, আমরা প্রোপিংয়ের পর দেখব ভবনটি কতটুকু স্টেবল হয়েছে। এছাড়া আরও দেখব ভবনটি কতটুকু কম্পন সহ্য করতে পারছে। এসব বিষয়ে ক্ষতিয়ে দেখে আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব।

আরও পড়ুন: তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হলেন জিনপিং

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপপরিচালক দিনমনি শর্মা বলেন, আমাদের কোনো উদ্ধার কাজ এখন ঘটনাস্থলে চলছে না। তবে আমরা ঘটনাস্থলে আছি, যেকোনো জরুরি প্রয়োজনে রেসপন্স করব। এছাড়া নিখোঁজ কেউ আছেন বলেও আমাদের কাছে কেউ এসে দাবি করেনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা