জাতীয়

প্রশাসনে নারীদের জয়জয়কার

সান নিউজ ডেস্ক : বর্তমানে ১০ জন নারী জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্ব পালন করছেন। পাঁচ বছর আগে সংখ্যাটি ছিল ৬ জন। আর ৬৩ জন নারী অতিরিক্ত জেলা প্রশাসকের (এডিসি) দায়িত্বে আছেন, যা পাঁচ বছর আগে ছিল ১৬। দেশের ১৬০ উপজেলায় নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্ব পালন করছেন নারী কর্মকর্তা। পাঁচ বছর আগে ছিল ১০৬টি উপজেলায়। শুধু মাঠ প্রশাসন নয়, সচিবালয়সহ প্রশাসনের বিভিন্ন পদে নারীর অবস্থান বাড়ছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের ৬৪ জেলা প্রশাসকের মধ্যে ১০ জন নারী। এরা হলেন— বান্দরবনে ইয়াছমিন পারভীন তিবরীজি, নেত্রকোনায় অঞ্জনা খান মজলিশ, শেরপুরে সালেহা আক্তার, জামালপুরে শ্রাবস্তী রায়, মাদারীপুরে রহিমা খাতুন, মুন্সিগঞ্জে কাজী নাহিদ রসুল, হবিগঞ্জে ইশরাত জাহান, রংপুরে চিত্রলেখা নাজনীন, ঝিনাইদহে মনিরা বেগম, ঝালকাঠি-তে ফারাহ্ গুল নিঝুম।

সারাদেশে সরকারি চাকরিজীবী আছেন ১৫ লাখ ৫৪ হাজার ৯২৭ জন। এর মধ্যে ৪ লাখ ৪ হাজার ৫৯১ জন নারী। প্রথম শ্রেণির চাকরিজীবী আছেন ১ লাখ ৯৫ হাজার ৬৭৯ জন। এর মধ্যে নারী ৩৯ হাজার ৭৮৭ জন।

বর্তমানে মোট ৭৯ জন সচিব আছেন, এর মধ্যে নারী ১০। অর্থ, শিল্প ও কৃষি মন্ত্রণালয় ও বিভাগের মতো গুরুত্বপূর্ণ দপ্তরগুলো নারীরা সামলাচ্ছেন। এখন অর্থসচিব ফাতিমা ইয়াসমিন। তিনি দেশের প্রথম নারী অর্থসচিব। এ ছাড়া অন্য সচিবদের মধ্যে আছেন— শিল্পসচিব জাকিয়া সুলতানা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খান, কৃষিসচিব ওয়াহিদা আক্তার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনসংক্রান্ত সচিব ফারহিনা আহমেদ, পরিকল্পনা কমিশনের সদস্য (জ্যেষ্ঠ সচিব) নাসিমা বেগম, পার্বত্য চট্টগ্রামবিষয়ক সচিব হামিদা বেগম; মৎস্য ও প্রাণিসম্পদ সচিব নাহিদ রশীদ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব শাহনাজ আরেফিন। এ ছাড়া রয়েছেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) নাসরীন আফরোজ।

বর্তমানে ৩২৭ অতিরিক্ত সচিবের মধ্যে ৫৫ জন নারী, ৮৫৮ যুগ্ম সচিবের মধ্যে ১৬৪ নারী, ১ হাজার ৭০৪ উপ-সচিবের মধ্যে ৩৭০ নারী, ১ হাজার ৮৬৭ জ্যেষ্ঠ সহকারী সচিব ও জ্যেষ্ঠ সহকারী কমিশনারের মধ্যে নারী ৬৮৯ জন। এ ছাড়া ১ হাজার ৪৪২ সহকারী কমিশনার বা সহকারী সচিবের মধ্যে নারী ৪৩৩ জন।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র আরও জানায়, সারা দেশে ৪৮০ ইউএনও’র মধ্যে ১৬৪ জন নারী। দায়িত্বরত ইউএনও-দের মধ্যে এই হার ৩৪ শতাংশ। দেশে ভূমিসংক্রান্ত দপ্তর সহকারী কমিশনার (ভূমি) ১৩৩ নারী।

এ বিষয়ে রংপুরে জেলা প্রশাসক চিত্রলেখা নাজনীন বলেন, নারীরা চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন। নারী ডিসিদের কাছে মানুষ সহজেই আসতে পারেন। কিছু সমস্যা নারীকেন্দ্রিক হওয়ায় তারা খুব সহজেই বলতে পারেন। দায়িত্ব পালনকালে এখন পর্যন্ত বড় কোনও সমস্যায় পড়তে হয়নি।

শিল্পসচিব জাকিয়া সুলতানা বলেন, ধীরে ধীরে মানুষের দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন হচ্ছে। মানুষ ইতিবাচকভাবে নিচ্ছে। ভবিষ্যতে হয়ত আরও পরিবর্তন হবে। দায়িত্ব পালন করতে গিয়ে নারী হিসেবে বড় কোনও অসুবিধায় পড়িনি। সারা বিশ্বের মতো বাংলাদেশে ৮ মার্চ পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, বর্তমান সরকার নারীবান্ধব। নারীর কর্মপরিবেশ তৈরির পাশাপাশি বিভিন্ন উদ্যোগ নেওয়ায় আজ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ থেকে শুরু করে বিভিন্ন পদে নারীরা নেতৃত্বে আছেন। আগামী পাঁচ বছরে প্রশাসনে নারীর অবস্থান আরও বাড়বে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা