ছবি : সংগৃহিত
জাতীয়

সামরিক শক্তি সূচকে বাংলাদেশ ৪০তম

আন্তর্জাতিক ডেস্ক : গ্লোবাল ফায়ারপাওয়ারের (জিএফপি) সামরিক সক্ষমতার ওপর নির্ভর করে তৈরি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান। চলতি বছরের সামরিক শক্তি সূচকে বিশ্বের ১৪৫টি দেশের মধ্যে বাংলাদেশ ৪০তম অবস্থানে রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

আরও পড়ুন : ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী

জাতীয় সামরিক শক্তিকে জিএফপির চলতি বছরের সূচকে দেশগুলোর শক্তি বৃদ্ধির প্রবণতার ওপর ভিত্তি করে তুলে ধরা হয়েছে। প্রতিষ্ঠানটির পর্যালোচনায় ‘পাওয়ারস অন দ্য রাইজ’ তালিকায় ১২তম স্থানে রয়েছে বাংলাদেশ।

গ্লোবাল ফায়ারপাওয়ারের (জিএফপি) এই সূচকে গত বছরের মতো শীর্ষ সামরিক ক্ষমতাধর দেশ নির্বাচিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

২০২৩ সালে জিএফপির বার্ষিক প্রতিরক্ষা পর্যালোচনায় ‘পাওয়ারস অন দ্য রাইজ’ হিসেবে ৫৩টি দেশকে বেছে নেওয়া হয়।

আরও পড়ুন : আখেরি মোনাজাত রোববার, বন্ধ থাকবে যেসব সড়ক

বিশ্বের এই সংস্থার ওয়েবসাইটে বলা হয়েছে, বিশ্বের ১৪৫টি দেশের সামরিক সক্ষমতার সর্বশেষ সহজলভ্য সামরিক সরঞ্জাম, প্রতিরক্ষা বাজেট, সৈন্য সংখ্যাসহ বিভিন্ন ধরনের ৬০টির বেশি মাপকাঠির ওপর ভিত্তি করে চলতি বছরের সূচক তৈরি করা হয়েছে।

সামরিক শক্তিমত্তা বিচারে ‘২০২৩ মিলিটারি স্ট্রেন্থ র‍্যাংকিং’ নামে প্রকাশিত এই সূচকে দেশগুলোর স্কোরও নির্ধারণ করা হয়েছে। এতে বাংলাদেশের সামরিক বাহিনীকে বিশ্বের ৪০তম হিসেবে উল্লেখ করা হয়েছে। সামরিক শক্তিসূচকে বাংলাদেশ স্কোর পেয়েছে শূন্য দশমিক ৫৮৭১।

চলতি বছরের ৫ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের সামরিক সক্ষমতাকে এই সূচকের ভিত্তি হিসেবে ধরে নিয়ে বাংলাদেশের অবস্থান নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে জিএফপি।

আরও পড়ুন : ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু

এদিকে, গত বছরের মতো এই সূচকে শীর্ষ স্থান ধরে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধের পটভূমিতে ১৪৫টি দেশের মধ্যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর তালিকায় ১৫তম স্থানে রয়েছে ইউক্রেন।

অপরদিকে, জিএফপির সূচকে দ্বিতীয় সামরিক ক্ষমতাধর দেশ নির্বাচিত হয়েছে রাশিয়া। দেশটির স্কোর শূন্য দশমিক ০৭১৪। আর সামরিক শীর্ষ ক্ষমতাধর দেশের এই সূচকে চীন রয়েছে তৃতীয় স্থানে। চীনের স্কোর শূন্য দশমিক ০৭২২।

বাংলাদেশের প্রতিবেশি ভারত শীর্ষ সামরিক ক্ষমতাধর দেশের এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। দেশটির স্কোর শূন্য দশমিক ১০২৫।

আরও পড়ুন : নতুন বইয়ে অসাধারণ সাড়া পেয়েছি

পাকিস্তান রয়েছে ৭ম স্থানে; স্কোর শূন্য দশমিক ১৬৯৪। আর মিয়ানমার রয়েছে ৩৮তম স্থানে। দেশটির স্কোর শূন্য দশমিক ৫৭৬৮।

জিএফপির এই সূচকে ইরান ১৭তম, ইসরায়েল ১৮তম, ভিয়েতনাম ১৯তম, সৌদি আরব ২২তম, তাইওয়ান ২৩, থাইল্যান্ড ২৪তম ও উত্তর কোরিয়া ৩৪তম সামরিক ক্ষমতাধর দেশের অবস্থানে রয়েছে।

আরও পড়ুন : স্বচ্ছ, গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই

প্রসঙ্গত, এই তালিকার একেবারে তলানিতে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভুটান। ১৪৫তম অবস্থানে থাকা দেশটির স্কোর ৬ দশমিক ২০১৭। সূত্র : জিএফপি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা