জাতীয়

ইজতেমার দ্বিতীয় দিনে চলছে বয়ান

সান নিউজ ডেস্ক: বিশ্ব ইজতেমায় প্রথম পর্বের দ্বিতীয় দিনে লাখো মুসল্লির উপস্থিতিতে চলছে বয়ান ও জিকির।

আরও পড়ুন: চীনে ৯০ কোটি মানুষ করোনায় আক্রান্ত

শনিবার (১৪ জানুয়ারি) বাদ ফজর থেকে ইজতেমা মাঠে লাখ-লাখ মুসল্লির উদ্দেশ্যে শুরু হয় পবিত্র কোরআন-হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান।

আগামী রোববার পূর্বাহ্নে অর্থাৎ বেলা ১১-১২টার মধ্যে যে কোনো একসময় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হবে। কাঙ্ক্ষিত আখেরি মোনাজাত কাকরাইল জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা জোবায়ের আহমেদ পরিচালনা করার কথা রয়েছে।

আরও পড়ুন: চীনে ৯০ কোটি মানুষ করোনায় আক্রান্ত

মুরব্বিদের বয়ান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পুরো ময়দানে নেমে আসে পিনপতন নীরবতা। নিজের ইমান আমলকে মজবুত করার একমাত্র মোক্ষম সময় হৃদয়ে ধারণ করে গভীর মনোযোগ দিয়ে মুরব্বিদের বয়ান শুনছেন।

এবার ইজতেমা ময়দানে যৌতুকবিহীন বিয়ে আনুষ্ঠানিকভাবে হবে বলে জানিয়েছেন বিশ্ব ইজতেমার শীর্ষ মুরব্বি প্রকৌশলী মাহফুজ হান্নান।

আরও পড়ুন: ঢাকায় আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মুরব্বিদের বয়ান চলাকালে পুরো ইজতেমা ময়দানজুড়ে পিনপতন নীরবতা নেমে আসে। সকালের ঠাণ্ডা বাতাস ও কনকনে শীত উপেক্ষা করে মুসল্লিদের অধিক মনোযোগ সহকারে মুরব্বিদের মূল্যবান বয়ান শুনতে দেখা গেছে।

যারা বয়ান করছেন:

বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের মাওলানা খুরশিদ আলম। বাদ জোহর বয়ান করবেন ভারতের মাওলানা ফারুক ওরফে ভাই ফারুক। বাদ আসর বয়ান করবেন ভারতের মাওলানা জুহাইরুল হাসান।

বাদ মাগরিব বয়ান করবেন, ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা। তার বয়ান বাংলায় অনুবাদ করবেন হাফেজ মাওলানা জোবায়ের আহমেদ।

মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান: শুক্রবার বাদ ফজর পাকিস্তানের মাওলানা খুরশিদ আলম ইমান— আমল, আখলাক, জাহান্নাম, জান্নাত ও দাওয়াতে মেহনতের ওপর গুরুত্বপূর্ণ বয়ান করেন।

আরও পড়ুন: পবিত্র স্থানগুলোর স্থিতাবস্থা রক্ষার আহ্বান

তিনি তার বয়ানে বলেন, আমাদের আখলাক সুন্দর করতে হবে। জানমাল দ্বীনের দাওয়াতের কাজে ব্যয় করতে হবে। তিনি বলেন, ঘর তৈরি করতে গেলে যে পরিমান মেহনত করা প্রয়োজন, আমরা সে পরিমাণ মেহনত করলে একটি ঘর তৈরি হয়।

ঠিক একইভাবে দাওয়াতের কাজে যে পরিমাণ মেহনত করা প্রয়োজন, সে পরিমাণ মেহনত করলে আল্লাহজাল্লাহ শানহু আমাদের দাওয়াতকে কবুল করবেন। আর দাওয়াত কবুল হলে আমাদের দোয়া কবুল হবে। দোয়া কবুল হলে আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে।

প্রসঙ্গত, ১৫ জানুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথমপর্বের (আলমি শুরার) বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে।

মাঝে চার দিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি দিল্লির নিজামুদ্দিন মারকাযের অনুসারী (ওয়াসিফুল ইসলামপন্থি) মুসল্লিরা বিশ্ব ইজতেমার দ্বিতীয়পর্বে অংশ নেবেন। ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে এবারের বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা