নয়াপল্টনে সমাবেশ করা যাবে না : ডিএমপি কমিশনার ( ছবি সংগৃহিত)
জাতীয়

নয়াপল্টনে সমাবেশ করা যাবে না

সান নিউজ ডেস্ক : বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানেই সমাবেশ করতে হবে জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) খন্দকার গোলাম ফারুক বলেছেন, নয়াপল্টনে সমাবেশের অনুমতি দিলে ঢাকা শহরে বিশৃঙ্খলার শঙ্কা থাকতে পারে।

আরও পড়ুন : বৃহস্পতিবার কখন কোথায় লোডশেডিং

বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বিএনপি ঢাকা বিভাগীয় গণসমাবেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বলেন, জননিরাপত্তা ও জনদুর্ভোগের কথা চিন্তা করে পল্টন পার্টি অফিসের সামনে বিএনপিকে গণসমাবেশের অনুমতি দেওয়া যাবে না।

তিনি আরও জানান, আইন অমান্য করলে বিএনপির বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কেননা তারা কোথায় সমাবেশ করতে পারবে, বিষয়গুলো নিয়ে তাদের নেতৃস্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে আমাদের একাধিকবার কথা হয়েছে।

আরও পড়ুন : শহীদদের স্মরণে আলোক প্রজ্জ্বলন

খন্দকার গোলাম ফারুক বলেন, পল্টনের সামনে ১০ লাখ লোকের জায়গা হবে না। সর্বোচ্চ এক লাখ লোক পল্টনে দাঁড়াতে পারবে। বাকি ৯ লাখ লোক ঢাকা শহরের বিভিন্ন রাস্তায় ছড়িয়ে পড়বে। এটার ওপর বিএনপির কোনও নিয়ন্ত্রণ থাকবে না। এতে জনদুর্ভোগ ও জননিরাপত্তার জন্য তাদের পল্টনের সমাবেশ করতে দেওয়া হবে না।

তিনি আরও জানান, ইতোমধ্যেই তাদের বলা হয়েছে, সমাবেশ টঙ্গীর তুরাগ তীর কিংবা পূর্বাচল আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠে করতে পারে। কিন্তু তা না করে কোন উদ্দেশ্যে বা কেন পল্টনে সমাবেশ করতে চাচ্ছে- এ বিষয়গুলো গোয়েন্দা সংস্থাগুলো খতিয়ে দেখছে।

রাজধানীর প্রবেশপথ গাবতলি, গুলিস্তান, সায়দাবাদ যাত্রাবাড়ী এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে। তল্লাশির নামে হয়রানির অভিযোগ রয়েছে। বিএনপি নেতাকর্মী হলেই যাদের অনেককে আটক করা হচ্ছে- এমন প্রশ্নের বিষয়ে জানতে চাইলে কমিশনার বলেন, এরকম কোনও তথ্য নেই।

আরও পড়ুন : ঢাকার পাশে থাকতে প্রস্তুত ভারত

নিয়মিত চেকপোস্ট বসছে উল্লেখ করে তিনি বলেন, ১-১৫ ডিসেম্বর পর্যন্ত বিশেষ অভিযান চলছে। ১৪ ডিসেম্বর, ১৬ ডিসেম্বর, ২৫ ডিসেম্বর বড়দিন আছে।

এর আগে যাতে কোনও ধরনের নাশকতার ঘটনা না ঘটে সেজন্য নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে চেকপোস্ট বসিয়েছি। কোনও যাত্রীকে আটক বা ঢাকা আসা বন্ধ করিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা