জাতীয়
করোনা পরিস্থিতি

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল

নিজস্ব প্রতিবেদক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আগামী ৩১ আগস্ট পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি বর্ধিত করা হয়েছে। এই সময়ে দেশের সকল স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সব রকমের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

বুধবার (২৯ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের গণমাধ্যমকে এ তথ্য জানান।

করোনা মহামারির কারণে আগামী ৬ আগস্ট পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছিল। তবে মহামারী পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় সে ছুটি আরও বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছিল মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা। অবশেষে তা আগামী ৩১ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তবে এইচএসসি পরীক্ষার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর ১৮ মার্চ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় পরবর্তীতে কয়েক দফায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বর্ধিত করা হয় যা এখনও চলমান রয়েছে। মহামারির কারণে এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়।

সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম-আল-হোসেন গণমাধ্যমকে বলেন, পরিস্থিতি অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার অবস্থা তৈরি হয়নি। সেপ্টেম্বরের আগে সেটা নাও হতে পারে।

তিনি আরও জানান, প্রাতিষ্ঠানিক লেখাপড়া সেপ্টেম্বর থেকে শুরুর প্রস্তুতির অংশ হিসেবে সিলেবাস ও কারিকুলাম পর্যালোচনা চলছে। কর্মদিবস বিবেচনায় নিয়ে সিলেবাস সংক্ষেপ হচ্ছে। বিষয়টি নিয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) কাজ করছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা