জাতীয়

হিযবুত তাহরীরের ৬ নেতাকে ধরতে চায় এটিইউ

সান নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরীরের পলাতক ছয় নেতাবে শনাক্ত এবং তাদের গ্রেফতার জনগণের সহযোগিতা চেয়ে ছবি ও তথ্য প্রকাশ করেছে পুলিশের বিশেষায়িত শাখা এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

আরও পড়ুন: আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান বলেন, বাংলাদেশে বেশ কিছু উগ্রবাদী ও জঙ্গি সংশ্লিষ্ট সংগঠনের মধ্যে সরকার বিভিন্ন সময়ে আটটি জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এর মধ্যে ‘হিযবুত তাহরীর’ অন্যতম। এ সংগঠনটিকে ২০০৯ সালের ২২ অক্টোবর নিষিদ্ধ ঘোষণা করা হয়।

তিনি আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরীরের বেশ কিছু সক্রিয় সদস্য ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি বিকেলে অনলাইনে সমাবেশ করে। তাদের ভাষ্যমতে, খিলাফত রাষ্ট্রের সংবিধান কীভাবে জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করবে, খিলাফত রাষ্ট্রের সংবিধান কীভাবে জনগণের জীবনমান উন্নয়ন ও উন্নত অবকাঠামো নিশ্চিত করবে, খিলাফতে রাশিদাহ অতি সন্নিকটে। আসন্ন খিলাফত রাষ্ট্র কীভাবে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করবেসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।

আরও পড়ুন: ৯০ হাজার টন সার কিনবে সরকার

মো. ফয়সাল অনলাইন সমাবেশে কোরআন তিলওয়াত করেন। পরবর্তী সময়ে আবারও ওই বছরের ১৬ অক্টোবর বিকেল ৩টায় তারা অনলাইনে সমাবেশ করেন। মো. আবু জায়িদ তার ভাষ্য মতে বলেন, ‘দেশের অর্থনীতি আজ এই ধ্বংসের দ্বারপ্রান্তে কেন?’ এই বিষয়ে প্রায় ৩০ মিনিট বক্তব্য রাখেন।

আব্দুর রহমান তার দৃষ্টিভঙ্গি থেকে বলেন, ‘ধ্বংসপ্রায় অর্থনীতির পুনরুদ্ধার এবং নেতৃত্বশীল অর্থনীতি প্রতিষ্ঠায় আসন্ন খিলাফত রাষ্ট্রের নীতিমালা’ নিয়ে প্রায় ৩৩ মিনিট আলোকপাত করেন।

আরও পড়ুন: ডেঙ্গু আক্রান্ত ৫০ হাজার ছাড়াল

ইমাদুল আমিন তার মত করে প্রায় ২৩ মিনিট ধরে ‘খিলাফতে রাশিদাহ্ পুনঃপ্রতিষ্ঠার পথে বাধাসমূহ ও সেগুলো উত্তরণে জনগণের প্রতি তাদের দিক নির্দেশনা’ দেন এবং হাফিজ আল রাজি আবারও ওই অনলাইন সমাবেশে কোরআন তিলওয়াত করেন।

ওই ঘটনার প্রেক্ষাপটে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের উগ্রবাদী কার্যক্রম প্রচার-প্রচারণার জন্য আবু জায়িদ, শিবলি আহম্মেদ, ইমাদুল আমিন, মো. ফয়সাল, আ. রহমান ও হাফিজ আল রাজির বিরুদ্ধে ২০২০ সালের ২ মার্চ গুলশান থানায় সন্ত্রাস বিরোধী আইনে ও ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক মামলা হয়। একই বছরের ১৯ অক্টোবর একই অভিযোগে উল্লেখিত দুই ধারায় ভাটারা থানায় পৃথক মামলা হয়। মামলা দায়েরের পরই ওই আসামিরা আত্মগোপনে চলে যান।

আরও পড়ুন: নির্বাচনে অনিয়মে জড়িতদের শাস্তি হবে

এ বিষয়ে এটিইউ পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান, আসামিরা দেশ থেকে চলমান গণতান্ত্রিক ব্যবস্থাকে উচ্ছেদ করে যেকোন মূল্যে কথিত ইসলামী খেলাফত প্রতিষ্ঠা, বাংলাদেশ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, ভীতি ও দেশে অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্নভাবে পরিকল্পনা করে আসছে। এছাড়াও তারা সাধারণ জনগণকে তাদের সংগঠনের প্রতি এবং উগ্রবাদী কার্যক্রমে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে সাইবার স্পেস ব্যবহারের মাধ্যমে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে।

আসামিরা দেশ ও জনগণের শত্রু উল্লেখ করে তিনি বলেন, মামলাটির তদন্ত সম্পন্ন ও নিষিদ্ধ সংগঠন ‘হিযবুত তাহরীরের পলাতকদের আসল নাম, ঠিকানা শনাক্তকরণের জন্য জনস্বার্থে আসামিদের ছবি ও তথ্য মিডিয়ায় প্রচার এবং তাদের আইনে সোপর্দ করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা