স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক (ফাইল ছবি)
জাতীয়

সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা চলছে

সান নিউজ ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সারা পৃথিবীতে দুর্যোগ দেখা দিয়েছে, সেই প্রভাব বাংলাদেশেও পড়েছে। কিন্তু বিএনপি দুর্যোগ লাঘবে এগিয়ে না এসে উল্টো বিভিন্ন জায়গায় সমস্যা সৃষ্টি করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে।

আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছুঁই ছুঁই

শনিবার (১২ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এক অনুষ্ঠানে মন্ত্রী এ অভিযোগ করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাকালীন ও বন্যার সময় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়ায়নি। তারা শুধু বড় বড় কথা বলতে পারে। এখন একটা দুর্যোগ পুরো পৃথিবীতে চলছে, বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। বিএনপি-জামায়াতের নেতারা দুর্যোগ লাঘব করবে কী, তারা বিভিন্ন জায়গায় সমস্যা সৃষ্টি করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে।

আরও পড়ুন: নাইজেরিয়ায় বিস্ফোরণে নিহত ১২

তিনি বলেন, জনগণ ভালো করে জানে কারা জনগণের প্রকৃত বন্ধু, কারা দেশ স্বাধীন করেছে, কারা দেশের উন্নয়ন করছে। তাই জনগণকে ধোঁকা দেওয়ার সুযোগ নেই। দেশের উন্নয়ন চলমান রাখতে আগামীতে নৌকায় ভোট দিতে হবে। বিএনপি-জামায়াতের চক্রান্তের জালে মানুষ আর কোনো দিন পা দেবে না।

মন্ত্রী বলেন, করোনা মহামারি এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে দ্রব্যমূল্যের দাম অসহনীয় পর্যায়ে গিয়ে ঠেকেছে। দ্রব্যমূল্যের দাম শুধুমাত্র আমাদের দেশেই বাড়েনি, বেড়েছে সারা বিশ্বে; যার প্রভাব পড়েছে আমাদের কৃষি, যোগাযোগসহ বিভিন্ন খাতে।

অনুষ্ঠানে ১৭৪২ জনের মাঝে টিসিবির পণ্য বিতরণ ও ইউনিয়ন পরিষদের অর্থায়নে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে উপকারভোগী পরিবারের মধ্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের এবং গ্রামীণ অ্যাম্বুলেন্স উদ্বোধন করেন জাহিদ মালেক।

আরও পড়ুন: সরকার এক টাকাও অপচয় করেনি

তিনি আরও বলেন, আমাদের দেশে ডেঙ্গু রোগ নতুন নয়। গত বছরও ডেঙ্গু ছিল, তার আগের বছর আরও বেশি ছিল। এ বছর একটু বেশি দেখা দিয়েছে। শুধু বাংলাদেশ নয়, পুরো এশিয়াতে- থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া- সব দেশে অনেক বেড়েছে। বাংলাদেশ থেকে ওই সব দেশে ডেঙ্গু রোগ অনেক বেশি বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, আমাদের দেশে হাসপাতালে প্রতিদিন গড়ে এক হাজার ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এদের চিকিৎসার কোনো ঘাটতি হয়নি। তারপর দুইশর মতো ডেঙ্গু রোগী মারা গেছেন। আগামীতে বৃষ্টি না হলে দেশে ডেঙ্গু রোগ কমে যাবে। এ সময় মন্ত্রী সবাইকে নিজেদের বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন রাখার আহ্বান জানান।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, একটি অ্যাম্বুলেন্স রোগীর জীবন বাঁচাতে অনেক ভূমিকা রাখে। সঠিক সময়ে রোগীকে হাসপাতালে নিয়ে গেলে রোগীর মৃত্যুর ঝুঁকি অনেক কমে যায়। গড়পাড়া ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে সাড়ে সাত লাখ টাকা ব্যয়ে গ্রামীণ অ্যাম্বুলেন্স একটি যুগান্তকারী পদক্ষেপ। এই অ্যাম্বুলেন্সটি গ্রামের সব রাস্তা দিয়ে চলতে পারবে। এ ধরনের অ্যাম্বুলেন্সের উদ্যোগ প্রতিটি ইউনিয়নে নিলে স্বাস্থ্যসেবার মান আরও বৃদ্ধি পাবে। এ উদ্যোগ সফল হলে সারা দেশে এ ধরনের প্রকল্প গ্রহণ করা হবে।

আরও পড়ুন: ২১ আগস্টের মাস্টারমাইন্ড তারেক

জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা