ব্রাজিলের লুলাকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
জাতীয়

ব্রাজিলের লুলাকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

সান নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলের নবনির্বাচিত প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে অভিনন্দন জানিয়েছেন ।

আরও পড়ুন : ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট লুলা

তিনি বিশ্ব শান্তির লক্ষ্যে একসাথে কাজ করার পাশাপাশি দুই দেশের পারস্পরিক কল্যাণে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার আগ্রহও ব্যক্ত করেছেন।

সোমবার (৩১ অক্টোবর) লুলা দা সিলভাকে পাঠানো এক চিঠিতে সরকার প্রধান লিখেছেন, ‘বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে, ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে আপনার অসাধারণ বিজয় লাভের জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন : গুজরাটে সেতু দুর্ঘটনা: নিহত বেড়ে ১৪১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও ব্রাজিল পারস্পরিক কল্যাণে বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে ব্যাপকভাবে সম্পৃক্ততার ফলে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক উপভোগ করছে।

সরকার প্রধান বলেন, ‘দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে বন্ধন সময়ের সাথে সাথে আরো গভীর হচ্ছে।’

শেখ হাসিনা আরও বলেন, ‘আমাদের দুই দেশের জনগণের স্বার্থে আমাদের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও জোরদার করতে আমি আপনার সাথে কাজ করার জন্য আগ্রহী।’

তিনি বলেন, ‘একই সময়ে, আমরা এই কঠিন সময়ে বিশ্ব শান্তি ও সমৃদ্ধির জন্য কাজ করতে পারি, যখন আমরা মহামারীর প্রভাব কাটিয়ে উঠছি এবং ইউক্রেন সংকটের প্রভাব মোকাবেলা করছি।’

এছাড়াও লুইস ইনাসিও লুলা দা সিলভার ব্যক্তিগত সুস্বাস্থ্য ও সুখ এবং ব্রাজিলের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূত্র : বাসস।

আরও পড়ুন : লেবাননের প্রেসিডেন্টের পদত্যাগ

বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপে প্রবীণ বামপন্থি রাজনীতিক লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয় পেয়েছেন ।

তিনি নির্বাচনি লড়াইয়ে ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট জইর বলসোনারোকে পরাজিত করে হতে চলেছেন দেশটির নতুন প্রেসিডেন্ট।

লুলা দা সিলভা শেষ ধাপের ভোট গণনা শেষে পেয়েছেন ৫০ দশমিক ৮ শতাংশ ভোট আর ৪৯ দশমিক ২ শতাংশ ভোট পেয়েছেন বলসোনারো।

আরও পড়ুন : দ. কোরিয়ায় নিহত বেড়ে ১৫১

প্রসঙ্গত, চলতি অক্টোবর মাসের শুরুতে ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। প্রথম দফার সেই নির্বাচনে কোনো প্রার্থীই ৫০ শতাংশের বেশি ভোট পাননি। আর তাই নির্বাচন গড়ায় দ্বিতীয় পর্বে।

কারণ নিয়ম অনুযায়ী, দক্ষিণ আমেরিকার এই দেশটির প্রেসিডেন্ট হতে গেলে কোনো প্রার্থীকে ৫০ শতাংশের বেশি ভোট পেতে হয়।

২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন লুলা। তার বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতির অভিযোগ থাকলেও নির্বাচনে জিতে তিনি রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়েছিলেন।

আরও পড়ুন : কঠিন সময়ে রাশিয়ার পাশে আছি

বলসোনারোর সমালোচকেরা তার বিরদ্ধে করোনা মহামারির সময় অব্যবস্থাপনা এবং আমাজন বন উজাড় করার করার বিষয়ে কথা বলে আসছেন।

সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারিতে বিশ্বের চতুর্থ বৃহত্তম গণতান্ত্রিক দেশ ব্রাজিলের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেবেন লুলা। তবে তাঁকে কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

নবনির্বাচিত প্রেসিডেন্টের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ করোনা-পরবর্তী সময়ে বিপর্যস্ত অর্থনীতির গতি ফেরানো, নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘব করা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা