জাতীয়

ট্রেনে গণধর্ষণ, ৫ বখাটে কারাগারে 

সান নিউজ ডেস্ক: রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা তুরাগ ট্রেনের বগিতে নিয়ে এক তরুণীকে গণধর্ষণ করার অভিযোগে গ্রেফতার পাঁচ বখাটে তরুণকে কারাগারে পাঠানো হয়েছে। এদের মধ্যে ধর্ষণের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন সুমন (২১) ও নাইম (২৫)।

আরও পড়ুন: ফের ক্ষেপণাস্ত্র ছুড়ল উ. কোরিয়া

রোববার (৯ অক্টোবর) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফ তাদের জবানবন্দি রেকর্ড করেন। অন্যদিকে নাজমুল (২৫), আনোয়ার (২০) ও রোমান প্রকাশ কালুকে (২২) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার পাঁচ জনকে আদালতে হাজির করে রেলওয়ে পুলিশ। এরপর সুমন ও নাঈম স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানোর আদেশ দেন। অন্যদিকে মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত নাজমুল, আনোয়ার ও রোমান প্রকাশ কালুকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুন: পেট্রল স্টেশনে বিস্ফোরণে নিহত ১০

প্রসঙ্গত, গত শুক্রবার (৭ অক্টোবর) তার মা তাকে নেত্রকোণার বাড়ি থেকে বের করে দেয়। তিনি ওইদিন বিকেলে ৩টার দিকে হাওর এক্সপ্রেস ট্রেনে ওঠেন। রাত ৮টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে আসেন। ট্রেন থেকে নেমে ভুক্তভোগী স্টেশনের মাঝামাঝি স্থানে এসে বসেন। এর ১০ থেকে ১৫ মিনিট পর ইমরান নামের এক যুবক এসে তার সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন। একপর্যায়ে যুবক ভুক্তভোগীকে বলেন, এখানে বসে থেকো না, তোমার সর্বনাশ হতে পারেন। তারপর ওই যুবক ভুক্তভোগীকে ১ নম্বর প্লাটফর্মের ২১ নম্বর পিলারের সামনে বসিয়ে বলেন ‘কেউ কিছু জিজ্ঞাসা করলে, সে যেন বলে, ইমরান ভাই বসিয়ে রেখেছে।’

আরও পড়ুন: মাইক্রোবাসের ধাক্কায় ঝরল ৫ প্রাণ

এর কিছুক্ষণ পর ইমরান আবারও ভুক্তভোগীকে বলেন, তোমার সর্বনাশ করার জন্য কয়েকজন ছেলে স্টেশনে ঘোরাফেরা করছে। পরে ভুক্তভোগীকে নিরাপদ স্থানে নেওয়ার কথা বলে ১ নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা তুরাগ ট্রেনের ৭৪৪ নম্বর বগিতে নিয়ে যায় ইমরান। সেখানে গিয়ে ইমরান বগির দরজার বন্ধ করে পেছনের দরজা দিয়ে বের হয়ে যায়। সঙ্গে সঙ্গে ৪-৫ জন যুবক ট্রেনের জানালা দিয়ে বগির ভেতরে ঢুকে ভুক্তভোগীর মুখ চেপে ধরে প্রায় ৩০ মিনিট ধরে তাকে নির্যাতন করে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা