সন্ধ্যার পর বিদ্যুৎ স্বাভাবিক হবে
জাতীয়

সন্ধ্যার পর বিদ্যুৎ স্বাভাবিক হবে

সান নিউজ ডেস্ক: জাতীয় গ্রিডের সঞ্চালন লাইনে বিপর্যয়ের কারণে রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর ২টার দিকে এ বিপর্যয় ঘটে।

আরও পড়ুন: বিদ্যুৎ নেই রাজধানীসহ দেশের অধিকাংশ এলাকায়

সন্ধ্যার পর ঢাকাসহ সারাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেল নসরুল হামিদ গণমাধ্যমকে এ কথা বলেন।

আরও পড়ুন: ইকুয়েডরে দাঙ্গায় নিহত ১৫

তিনি জানান, ‘আমরা ইচ্ছা করেই খুব বেশি তাড়াহুড়ো করছি না। কারণ বেশি তাড়াহুড়ো করতে গিয়ে যেন বড় বিভ্রাট না ঘটে। আগামী এক থেকে দেড় ঘণ্টার মধ্যেই বিদ্যুৎ চলে আসবে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সঞ্চালন লাইনে একটা ঝামেলা হয়েছিল। পূর্বাঞ্চলের ঝামেলা এরই মধ্যে সমাধান হয়েছে। বাকিগুলোও সমাধান হচ্ছে। ঢাকা-টঙ্গী এলাকায় এখনো ঝামেলা আছে।’

আরও পড়ুন: দুর্নীতি জিরো টলারেন্স করতে চাই

এদিকে, এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা