চীনের মধ্যস্থতা চান মোমেন
জাতীয়
রোহিঙ্গা সংকট

চীনের মধ্যস্থতা চান মোমেন

সান নিউজ ডেস্ক : বাংলাদেশের রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধানে ড. এ কে আবদুল মোমেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর মধ্যস্থতা কামনা করেছেন।

আরও পড়ুন : আপনারা ভয় পাবনে না

রোববার (২ অক্টোবর) ১ অক্টোবর চীনের ৭৩ম প্রতিষ্ঠাবার্ষিকী ছিলো বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়।

চীনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে লেখা এক চিঠিতে রোহিঙ্গা সমস্যা সমাধানে এ সহযোগিতা চান ড. মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার চীনের সঙ্গে থাকা চলমান সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। মূল্যবোধ, অভিন্নতা এবং পারস্পরিক শ্রদ্ধার ওপর ভিত্তি করে দুই দেশের মধ্যে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে।

আরও পড়ুন : ইন্দোনেশিয়ায় নিহত বেড়ে ১৭৪

তিনি বলেন, বাংলাদেশ চীনকে সত্যিকারের বন্ধু এবং বিশ্বস্ত অংশীদার হিসেবে বিবেচনা করে। পারস্পরিক সুবিধার জন্য সহযোগিতার নতুন উপায় নিয়ে কৌশলগত অংশীদারত্ব আরও গভীর করতে একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ।

চিঠিতে চলতি বছরের আগস্টে চীনের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের কথা স্মরণ করে তিনি বলেন, ওয়াং ই এর সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সফর সামনের দিনগুলোতে আমাদের কৌশলগত অংশীদারীত্বকে আরও শক্তিশালী করবে।

আরও পড়ুন : র‌্যাবের সংস্কার সবসময় চলছে

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এটি অত্যন্ত সন্তোষজনক, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা এবং উন্নয়নের আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যা মোকাবিলায় একসঙ্গে কাজ করছে।

ড. মোমেন বলেন, চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ ও মূল্যবান উন্নয়নসহযোগী। করোনা সংকটের সময় সিনোফার্ম ভ্যাকসিন সময়মতো সরবরাহের জন্য চীনের প্রশংসা করছে বাংলাদেশ।

আরও পড়ুন : ৫০ লাখ ভিডিও সরিয়েছে টিকটক

বাংলাদেশ-চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সামনের দিনগুলোতে আরও সুসংহত হবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা