নবনির্বাচিত সভাপতি মোঃ শরীফুল আলম খান চৌধুরী বাবলু (বামে) সাধারণ সম্পাদক মোফাখ্খারুল ইসলাম বাবলু (মাঝখানে) ও দপ্তর সম্পাদক মো. কামাল হোসেন (ডানে)
জাতীয়
নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলা সমিতি, ঢাকার

নতুন কমিটিতে সভাপতি শরীফুল, সম্পাদক মোফাখ্খারুল

সান নিউজ ডেস্ক: নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলা সমিতি, ঢাকার ৩৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ শরীফুল আলম খান চৌধুরী বাবলু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোফাখ্খারুল ইসলাম বাবলু। এছাড়া দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক মো. কামাল হোসেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী হলেন মোহাম্মদ বিন সালমান

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে রাজধানী ঢাকার মিরপুরের সিটি মহল চাইনিজ রেস্টুরেন্টে প্রথম পর্বে সংগঠনটির বিদায়ী সভাপতি ড. নুরুন্নবী মৃধার সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

পরে দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে ২০২২-২০২৪ মেয়াদের জন্য নতুন এই কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ বজলুর রহমানের (সাবেক অতিরিক্ত সচিব) নেতৃত্বে ইঞ্জি. আফতাব হোসেন খান ও সাবেক অতিরিক্ত সচিব মিসেস জাহানারা পারভীনের সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশন।

আরও পড়ুন: তিউনিশিয়াকে উড়িয়ে দিল ব্রাজিল

নতুন কমিটি অন্যান্য পদে নির্বাচিত হলেন, জৈষ্ঠ্য সহ-সভাপতি মোঃ আব্দুস ছামাদ মোল্লা, সহ-সভাপতি মোঃ কামরুল ইসলাম, ডা. খলিলুর রহমান, প্রকৌশলী আশীষ কুমার সাহা, প্রকৌ. মোঃ রবিউল ইসলাম, মোঃ মাসউদুল হক, মেজর এম এম আরিফুর রহমান (অবঃ), মোঃ আবুল হোসেন ও মোঃ শহিদুল ইসলাম বাচ্চু।

এছাড়া যুগ্ম সম্পাদক পদে এ্যাড. জাহেদ-উল-আলম জ্যোতি ও তপনেন্দ্র নারায়ণ হোড়, অর্থ সম্পাদক পদে মোঃ মোস্তফা জামান কবির, সহ-অর্থ সম্পাদক পদে মোঃ আব্দুল্লাহেল কাফী জজ, সাংগঠনিক সম্পাদক এ্যাড. এ.বি. সিদ্দিক হিল্লোল, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আহাদ আলী ও মোঃ আশরাফুল ইসলাম।

আরও পড়ুন: আর্জেন্টিনার বড় জয়

প্রচার সম্পাদক পদে কাওছার মাহমুদ, সহ-প্রচার সম্পাদক পদে মোঃ রওশন আলী, আইন বিষয়ক সম্পাদক পদে এ্যাডভোকেট আব্দুস সালাম, সমাজকল্যাণ সম্পাদক পদে প্রকৌ. শাহিনুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক পদে মিসেস তটিনী লাজবন্তি বনানী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মিসেস আফসানা তুলি, ক্রীড়া সম্পাদক পদে মোঃ বাবুল আকতার, ছাত্র বিষয়ক সম্পাদক পদে মোঃ জালাল উদ্দিন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে প্রকৌ. বিষ্ণু কুমার সরকার, মোঃ আবু হাসান তালুকদার, মেজর জয়নুল আবেদিন (অবঃ), মোঃ আরিফুল ইসলাম, নাবিউল আলম ও মিসেস মর্জিনা বেগম জোসনা নির্বাচিত হয়েছেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা