কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক (ফাইল ছবি)
জাতীয়

ডিমের মূল্যবৃদ্ধি স্বাভাবিক

সান নিউজ ডেস্ক: দেশের বাজারে ডিমের আবারও মূল্যবৃদ্ধিকে স্বাভাবিক উল্লেখ করে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আশা করি এটা শিগগির কমে যাবে।

আরও পড়ুন: বাংলাদেশ শান্তিপূর্ণ সমাধান চায়

কৃষিমন্ত্রী আরও বলেছেন, দুধ, মাছ, মাংসের উৎপাদন বেড়েছে। তবে এসব খাদ্যপণ্যে আমরা এখনো স্বয়ংসম্পূর্ণ হতে পারিনি।

রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘প্রানিসম্পদ খাতে আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধিতে চতুর্থ শিল্পবিল্পব প্রযুক্তির ভূমিকা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারের আয়োজন করে ‘আদর্শ প্রাণিসেবা লিমিটেড’।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর প্রতি রাজার কৃতজ্ঞতা প্রকাশ

কৃষিমন্ত্রী বলেন, ইউক্রেন যুদ্ধের জন্য আমরা একটু থমকে আছি। ম্যানুফ্যাকচারিং সেক্টরটা বড় হলে আমাদের কর্মসংস্থান বাড়বে। তখন ডেইরি, পোল্ট্রির চাহিদা আরও বাড়বে। মানুষ অনেক সচেতন।

দুধ, মাছ, মাংসের উৎপাদন বাড়লেও আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারিনি, এমন কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের ডিমের উৎপাদন বেড়েছে। দুধের উৎপাদন ২০-৩০ লাখ টন ছিল, সেটা ১ কোটি ৩০ লাখ টন হয়েছে। মাংসের উৎপাদন এখন ৯০ লাখ টন। আমি মনে করি মাছ-মাংসে আমাদের যে প্রযুক্তি রয়েছে, অবকাঠামো রয়েছে, সেগুলো যদি আমরা বাড়াতে পারি তাহলে মাংসে আমরা স্বয়ংসম্পূর্ণ। আমরা কিন্তু দুধে মাংসে কোথাও স্বয়ংসম্পূর্ণ না।

আরও পড়ুন: খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ল

গ্রামে এখনো মানুষ নিজে না খেয়ে তার উৎপাদিত ডিম, দুধ বাজারে বিক্রি করছে জানিয়ে তিনি বলেন, গাভীর দুধ নিজের ছেলে-মেয়ের মুখে তুলে দেয় না। এটা খুবই দুঃখকজনক।

তিনি আরও বলেন, মানুষের আয় এত কম। আমরা দাবি করছি খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ, খাদ্যেও আমরা ওইরকম স্বয়ংসম্পূর্ণ না। তবে আমাদের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। আগে আশ্বিন কার্তিক মাস আসলে খাদ্যের সংকট দেখা দিত। যে দারিদ্র্য আমরা দেখেছি, সেটি নাই। দুইদিন, তিনদিন খেতে পারে না, সেই পরিস্থিতি নাই।

আদর্শ প্রাণিসেবা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফিদা হক স্বাগত বক্তব্যে বলেন, চতুর্থ শিল্পবিপ্লব বিশ্বব্যাপী শিল্প ও জীবিকাকে প্রতিনিয়ত পরিবর্তন করে চলছে। আধুনিক প্রযুক্তির সমন্বয়ে কৃষিকে এগিয়ে নিতে আমরা কাজ করছি।

আরও পড়ুন: ফের মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন বলেন, আমরা দুর্নীতিমুক্তভাবে কৃষিসহ সব সাব-সেক্টরে ভূমিকা রাখবো।

কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ বলেন, একজন কৃষক বলেছিল আমার গরু যদি মারা যায় তাহলে আমার অনেক ক্ষতি হবে। মোটরসাইকেল কিনলে বীমা পাওয়া যায়, গবাদি পশুতে পাওয়া যায় না। এখন প্রযুক্তি ব্যবহার করে কৃষকের বীমা ও ঋণ সহজ করা যায়। ভর্তুকি পাওয়ার কারণে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কৃষক প্রিমিয়ামের টাকা দিতে চায় না, এক্ষেত্রে সরকারকে এগিয়ে আসতে হবে।

আরও পড়ুন: পরমাণু অস্ত্র ব্যবহার না করতে অনুরোধ

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সচিব (আর্থিক প্রতিষ্ঠান বিভাগ) শেখ মোহাম্মদ সলীম উল্লাহ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা