প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)
জাতীয়

রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় ক্ষতি হচ্ছে

সান নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের অর্থনৈতিক ও পরিবেশগত ক্ষতি হচ্ছে।

আরও পড়ুন: সাজেদা চৌধুরী মারা গেছেন

সোমবার (১২ সেপ্টেম্বর) ৪৬তম ইন্দো প্যাসিফিক আর্মিস ম্যানেজমেন্ট সেমিনার (আইপিএএমএস) ২০২২ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গারা দেশের অর্থনীতি, পরিবেশ, নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করছে। তাদের দ্রুত মিয়ানমারে ফেরত না পাঠাতে পারলে দেশ অনিরাপদ হয়ে ওঠবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্বে নিরাপত্তা নিশ্চিত করা দিন দিন চ্যালেঞ্জিং হয়ে পড়ছে। বৈশ্বিক ও আঞ্চলিক প্রেক্ষাপটে বাংলাদেশ সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে কাজ করতে চায়। এসময় তিনি স্বাধীনতার পর গত ৫০ বছরে বিভিন্ন খাতে দেশের অর্জন তুলে ধরে বলেন, দারিদ্র বিমোচন, খাদ্য নিরাপত্তাসহ বেশ কিছু ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের সামনে এক বিস্ময়ের নাম।

আরও পড়ুন: বিশ্বজুড়ে কমেছে প্রাণহানি

অনুষ্ঠানে বাংলাদেশ সেনা প্রধান প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা ধরে রাখতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।

ইন্দো প্যাসিফিক আর্মি ম্যানেজমেন্ট সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, যে সংকটই আসুক, একসাথে কাজ করলে তা মোকাবিলা করা যায়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা