দুর্নীতিবাজরা জাতির শত্রু
জাতীয়

দুর্নীতিবাজরা জাতির শত্রু

সান নিউজ ডেস্ক: দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খান বলেছেন, দুর্নীতিবাজরা জাতির শত্রু ,দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আমৃত্যু চলবে।

আরও পড়ুন : আতঙ্কে যুক্তরাষ্ট্র

বুধবার (৩ আগস্ট) চট্টগ্রাম মেডিকেল কলেজের শহীদ বীরোত্তম শাহ আলম অডিটোরিয়ামে দুদকের গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এই প্রথম চট্টগ্রামে দুর্নীতি দমন কমিশন গণশুনানির আয়োজন করেছে।

তিনি বলেন, দুদক বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। অনেক বড় বড় সরকারি কর্মকর্তা এখন কারাগারে আছেন। কেউ অপরাধী হলে জীবদ্দশাতেও তাদের ছাড় দেওয়া হয় না। শুধু মারা গেলেই নিস্তার পাওয়া সম্ভব। দুর্নীতি যারা করেন তারা জাতির শত্রু। দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আমৃত্যু চলবে।

জিরো টলারেন্স টু করাপশন’ লক্ষ্য নিয়ে দুদক কাজ করছে জানিয়ে ড. মোজাম্মেল হক খান বলেন, লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত দুদক কাজ চালিয়ে যাবে। বর্তমানে ৩৬টি কার্যালয়ে দুদক কাজ করছে। ৭০ ভাগ মামলায় শাস্তি নিশ্চিত করতে পেরেছি। দেশে -বিদেশে দুদকের কর্মকর্তাদের প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ করে তোলা হচ্ছে।

দুদকের মহাপরিচালক এ কে এম সোহেল বলেন, আজ গণশুনানিতে সাধারণ মানুষের কষ্টের কথা শুনব। জনগণকে সেবা দেওয়ার জন্য সরকারি কর্মকর্তাদের বেতন দিয়ে রাষ্ট্র নিয়োগ দিয়েছে। সেই সেবা পেতে অনৈতিকভাবে, অযৌক্তিকভাবে কেউ যদি কোনো ধরনের কষ্টের শিকার হন, তাহলে সেই বিষয়টি শোনার জন্য আজকের এই গণশুনানি। গণশুনানিতে আজকে যদি কোনো কর্মকর্তা প্রশ্নের সুদত্তর দিতে না পারেন, তাহলে এই অভিযোগ সরাসরি দুদকের যাচাই-বাছাই কমিটির মাধ্যমে কমিটির সামনে উপস্থাপন করা হবে। এরপর তার বিরুদ্ধে অনুসন্ধান ও মামলাও হতে পারে।

আরও পড়ুন : বেইজিংয়ে মার্কিন রাষ্ট্রদূতকে তলব

চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন, দুদক মহাপরিচালক (আইসিটি ও প্রশিক্ষণ) এ কে এম সোহেল, সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়, দুদক চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো. মাহমুদ হাসান, চট্টগ্রাম মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি মনোয়ারা হাকিম আলী প্রমুখ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা