ফাইল ছবি
জাতীয়

জেসিসি বৈঠক আজ

সান নিউজ ডেস্ক : বাংলাদেশ-ভারতের মধ্যকার যৌথ পরামর্শ কমিটির (জেসিসি) ৭ম দফা বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা হবে।

আরও পড়ুন: বিশ্বে আরও ৭ শতাধিক মৃত্যু

এমইএ সূত্র জানায়, রোববার (১৯ জুন) বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকর এ সভায় যৌথভাবে সভাপতিত্ব করবেন।

জেসিসি বৈঠকে যোগ দিতে ড. এ কে আবদুল মোমেন ভারতে পৌঁছেছেন। এটি কোভিড-১৯ মহামারি পরবর্তী প্রথম সরাসরি বৈঠক। এর আগের বৈঠকটি ২০২০ সালে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন সাংবাদিকদের জানিয়েছেন, পানি, বাণিজ্য, ডাম্পিং ইস্যু, নিরাপত্তা, খাদ্য নিরাপত্তাসহ দ্বিপক্ষীয় সম্পর্কের সব বিষয়ে আলোচনা করা হবে। এছাড়া বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফর নিয়েও আলোচনা হতে পারে।

আরও পড়ুন: পদ্মা নদীতে দুই ফেরির সংঘর্ষে নিহত ১

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় দুইদেশের মধ্যে নতুন আর্থিক সহযোগিতা চুক্তি চূড়ান্ত করা নিয়ে আলোচনা হবে। যাতে অদূর ভবিষ্যতে এ চুক্তি সই করা যায়।

বাংলাদেশ দ্রুত তিস্তা চুক্তি সম্পন্ন করা এবং কুশিয়ারি ও ফেনী নদীর পানি বণ্টন নিয়ে সমাধান চাইবে। সেই সঙ্গে পাটের পর অ্যান্টি ডাম্পিং শুল্ক প্রত্যাহার এবং কয়েকটি নতুন সীমান্ত হাট খোলা নিয়ে সিদ্ধান্ত হতে পারে।

ভারত-বাংলাদেশ-ভুটান ও নেপালের মধ্যে উপআঞ্চলিক সহযোগিতার বিদ্যুৎ সরবরাহ নিয়েও আলোচনা হবে। যাতে বাংলাদেশ নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ পেতে পারে। ভারত সরকার ৫০০ মিলিয়ন ডলার ঋণ দিয়েছেন প্রতিরক্ষা সংক্রান্ত সামগ্রী কেনার জন্য। এ বিষয়েও অগ্রগতি হতে পারে।

আরও পড়ুন: সাইকেল থেকে পড়ে গেলেন বাইডেন

তিন দিনের ভারত সফরে পররাষ্ট্রমন্ত্রী মোমেন নয়াদিল্লীতে বাংলাদেশ হাই কমিশন ও কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) এর যৌথ আয়োজনে ‘ইন্টার‌্যাক্টিভ বিজনেস মিটিং’ শীর্ষক এক অনুষ্ঠানে যোগ দেবেন।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা