সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
জাতীয়

পদ্মা সেতু অপমানের প্রতিশোধ

সান নিউজ ডেস্ক: পদ্মা সেতু শেখ হাসিনার সাহসের প্রতীক, গৌরবের প্রতীক, সততার প্রতীক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আরও পড়ুন: কে জিতবে তা আমাদের মাথাব্যথা না

তিনি বলেন, বিশ্ব ব্যাংক দুর্নীতির অপবাদ দিয়ে পদ্মা সেতুর অর্থায়ন না করে সরে গেছে। অর্থায়ন থেকে সরে গিয়ে বিশ্ব ব্যাংক বঙ্গবন্ধু পরিবারকে যে অপমান করেছিল। সেই অপমানের প্রতিশোধ হলো পদ্মা সেতু।

বুধবার (৮ জুন) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে দুই তীরের জেলাগুলোর সংসদ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর উদ্বোধনের দিন সারা বাংলাদেশ থেকে জনতার ঢল নামবে।

তিনি বলেন, বিশ্ব ব্যাংক আমাদেরকে দুর্নীতি, চুরির অপবাদ দিয়ে পদ্মা সেতুর অর্থায়ন থেকে সরে গিয়েছিল। বিশ্বব্যাংক যে অপমান করেছে শেখ হাসিনা, শেখ রেহানা, জয়-পুতুল, ববি কাউকে বাদ দেয় নাই। গোটা বঙ্গবন্ধুর পরিবারকে অপমান করেছে। অপবাদ দিয়েছে। তারা আমাদের বীরত্বকে আমাদের সম্মানকে ক্ষুন্ন করেছে, আমাদের ভাবমূর্তির ওপর আঘাত হেনেছে।‌ তাই আমি বলব এই পদ্মা সেতু আমাদের সামর্থ্যের সক্ষমতার সেতু নয়। এই সেতু আমাদের অপমানের প্রতিশোধ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা