জাতীয়

বাসচাপায় পুলিশ সদস্য নিহত

সান নিউজ ডেস্ক: রাজধানীর সোনারগাঁও হোটেলের সামনে বাসচাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ।

আরও পড়ুন: মিরপুরে ফের শ্রমিক বিক্ষোভ

সোমবার (৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে সোনারগাঁও হোটেলের সামনে ঘটনাস্থলে মারা যান তিনি। নিহত লক্ষ্মীপুর সদর উপজেলার মৃত সিদ্দিক উল্লার সন্তান। বর্তমানে টেলিকম শাখায় কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিল।

এ ব্যাপারে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান বলেন, সোমবার সকালের দিকে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় সোনারগাঁ হোটেলের পশ্চিম পাশের সড়কে ওয়েলকাম পরিবহনের চাপায় ঘটনাস্থলেই মারা যায় কোরবান আলী। ঘটনার পরপরই বাসটি জব্দ করা হলেও তার চালক পালিয়ে গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য আমরা এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাচ্ছি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা