চোর-ডাকাত কন্ট্রোলে নিয়ে এসেছি
জাতীয়

চোর-ডাকাত কন্ট্রোলে নিয়ে এসেছি

সান নিউজ ডেস্ক : বাংলাদেশে আমরা জঙ্গি দমন করেছি। সন্ত্রাসীদের আমরা ঘরে ফিরিয়ে দিয়েছি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আজকে চোর-ডাকাত সবগুলো আমরা কন্ট্রোল করে নিয়ে এসেছি।

আরও পড়ুন : ভবিষ্যৎ প্রজন্মের জন্য ডেল্টা প্ল্যান

তিনি বলেন, যেখানে একটা সুন্দর বাংলাদেশ আপনাদের উপহার দিতে পেরেছি, সেখানে এই ৩ জেলায় কেন রক্তপাত হবে। ভালো মানুষগুলো কেন নিহত হবে। প্রত্যেক জেলায় আমি ঘুরেছি, কোথাও এত ভালো মানুষ দেখিনি, আপনারা অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ।

বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী রাঙ্গামাটি শহরের সুখীনীলগঞ্জ পুলিশ লাইন্সে ডিআইজি আর্মড পুলিশ ব্যাটালিয়নস (পার্বত্য জেলাসূমহ) ও তিন পার্বত্য জেলায় ৩ টি আর্মড পুলিশ ব্যাটালিয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, আমরা ওয়াদা করছি পুলিশ বাহিনী আপনাদের পাশে থাকবে, আপনারা প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন, যে যেখানে পারুন এই সন্ত্রাসীদের চিহ্নিত করে আমাদের তথ্য দিন। আমরা এই চাঁদাবাজ, রক্তপাত ঘটানো সন্ত্রাসীদের আইনের মুখোমুখি করব। এটাই আমাদের ওয়াদা। আইন অনুযায়ী তাদের শাস্তি পেতে হবে, আমরা সেটাই বিশ্বাস করি। আমাদের সরকারিভাবে যা করার তা আমরা করছি।

আরও পড়ুন : ট্যাক্স দিয়ে বিদেশে পাচার টাকা দেশে আনা যাবে

জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ, রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার, খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, চাকমা সার্কেল চিফ দেবাশীষ রায়, সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি সাইফুল আবেদিন, এপিবিএনের অধিনায়ক হাসনুল হায়দার প্রমুখ।

আরও পড়ুন : সেনেগালে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১১ নবজাতকের মৃত্যু

এ সময় আরও উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, তিন পার্বত্য জেলার উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য, হেডম্যান-কারবারিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও পড়ুন : আফগানিস্তানে বিস্ফোরণে নিহত ১২

ভিত্তিপ্রস্তর স্থাপন করা ক্যাম্পগুলো হচ্ছে রাঙ্গামাটির আটারোমাইল ক্যাম্প (১৮ এপিবিএন), বান্দরবানের রাবার বাগান ক্যাম্প (১৯ এপিবিএন) ও খাগড়াছড়ির পুরাতন পক্ষীমোড়া ক্যাম্প (২০ এপিবিএন)৷

এছাড়াও রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি এই তিন জেলায় ব্যাটালিয়ন হেডকোয়ার্টার্স এবং রাঙ্গামাটিস্থ পার্বত্য জেলাসমূহের কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা