দেশে ফিরতে চান পি কে হালদার
জাতীয়

দেশে ফিরতে চান পি কে হালদার

সান নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে হাজার কোটি টাকা লুটকারী প্রশান্ত কুমার (পি কে) হালদার জানিয়েছেন, আর ভারতে নয়, এবার বাংলাদেশে ফিরে যেতে চান তিনি।

আরও পড়ুন : এসডিজি বাস্তবায়নে অর্থের সর্বোত্তম ব্যবহার করুন

সোমবার ( ১৬ মে ) ইডি দফতর থেকে মেডিক্যাল চেকআপ শেষ করে ফেরার পথে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ইডি বা সিবিআই কোনো আসামিকে গ্রেফতার করলে আদালতে পেশ করার আগে একবার মেডিক্যাল চেকআপ করানো হয়। এরই অংশ হিসেবে গত শনিবার ( ১৪ মে ) গ্রেফতার ৬ জনকে মেডিক্যাল চেকআপ করানো হয়েছিল।

আরও পড়ুন : ১১০ টাকায় টিসিবির তেল বিক্রি স্থগিত

আগামীকাল আদালতে পেশ করা হবে তাই আজ আবার মেডিক্যালে নেয়া হয়েছিল।

চেকআপ করে ফেরার পথে সাংবাদিকরা প্রশ্ন করেন তিনি বাংলাদেশে ফিরতে চান কি না? প্রথমে চুপ থাকলেও লিফটে দাঁড়িয়ে তিনি জানান, দেশে ফিরতে চান।

আরও পড়ুন : সোমালিয়ার নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ

এর আগে কলকাতার সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমদিকে সহযোগিতা না করলেও পরবর্তীতে তিনি ইডি কর্মকর্তাদের সহযোগিতা করেন বলে জানা গেছে।

বাংলাদেশে ৩৬ মামলায় পি কে হালদার ও তার সহযোগীদের বিরুদ্ধে সাড়ে তিন হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা