এসডিজি বাস্তবায়নে অর্থের সর্বোত্তম ব্যবহার করুন - প্রধানমন্ত্রী শেখ হাসিনা
জাতীয়

এসডিজি বাস্তবায়নে অর্থের সর্বোত্তম ব্যবহার করুন

সান নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, জাতিসঙ্ঘের গৃহীত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে আন্তর্জাতিক অঙ্গীকার যথাযথভাবে পূরণ করা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান।

আরও পড়ুন : ১১০ টাকায় টিসিবির তেল বিক্রি স্থগিত

সোমবার ( ১৬ মে ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এসডিজি বাস্তবায়ন পর্যালোচনার দ্বিতীয় জাতীয় সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী। ইউএনবি এক প্রতিবেদনে এ সংবাদ প্রকাশ করে।

অনুষ্ঠানে তিনি বলেন, ‘আন্তর্জাতিক প্রতিশ্রুতি যথাযথভাবে পূরণ এবং বাস্তবায়ন নিশ্চিত করার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।’

প্রধানমন্ত্রী অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা এবং এর অপচয় রোধ করার পাশাপাশি এসডিজি বাস্তবায়নের জন্য নীতি সহায়তা এবং তহবিল প্রদানের ধারাবাহিকতার ওপর জোর দেন।

আরও পড়ুন : বিশ্বে করোনায় শনাক্ত ও মৃত্যু কমেছে

তিনি বলেন, ‘আমরা এসডিজি বাস্তবায়নে নীতিগত সহায়তা এবং অর্থ প্রদান অব্যাহত রাখব, তবে আমাদের অবশ্যই অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে এবং অপচয় রোধ করতে হবে।’

তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি সবাই মিলে একসাথে কাজ করলে ২০৩০ সালের আগে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে এবং আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছি এবং তা বাস্তবায়ন করে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের মর্যাদা অর্জন করতে পারব।

আরও পড়ুন : সোমালিয়ার নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ

শেখ হাসিনা বলেন, ইনশাআল্লাহ! আমরা দেশকে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করব।

বাংলাদেশের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) বাস্তবায়নে সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন : শিশুকে জিম্মি করে মা-খালাকে গণধর্ষণ

তিনি বলেন, উন্নয়নের এই গতিকে অব্যাহত রাখতে আমাদের সরকার ‘এজেন্ডা ২০৩০’ বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

শেখ হাসিনা বলেন, এসডিজি একটি বৈশ্বিক উন্নয়ন ধারণা হলেও বাংলাদেশের উন্নয়ন আলোচনায় এটি খুবই প্রাসঙ্গিক।

আরও পড়ুন : দিল্লিতে রেকর্ড তাপমাত্রা

এ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ প্রথম থেকেই এসডিজি প্রণয়নে সক্রিয়ভাবে জড়িত ছিল।

অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ বক্তব্য দেন। এ সময় এসডিজি বিষয়ক একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা