আইন মেনেই বিদেশ গেছেন হাজী সেলিম - স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
জাতীয়

আইন মেনেই গেছেন হাজী সেলিম

সান নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, আইন মেনেই দুর্নীতির মামলায় ১০ বছরের দণ্ড পাওয়া সংসদ সদস্য হাজী সেলিম বিদেশ গেছেন এবং ফিরেও এসেছেন।

আরও পড়ুন : চিকিৎসা শেষে ফিরলেন হাজী সেলিম

বৃহস্পতিবার (৫ মে) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, তিনি খুব ইমার্জেন্সি চিকিৎসার জন্য ব্যাংকক গিয়েছিলেন, আবার ফেরত এসেছেন। আইনগতভাবে যেটুকু প্রশ্ন আসে আমাদের হাইকোর্ট থেকে যে নির্দেশনা ছিল, সেটিকে সামনে রেখে গিয়েছেন।

তিনি একজন সংসদ সদস্য, তিনি আইনের প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল। আইন মাথায় রেখেই তিনি গিয়েছেন। উনি (হাজী সেলিম) আইন মেনেই গেছেন এবং আইন মেনে ফেরত এসেছেন।

আরও পড়ুন : খুলেছে অফিস, নেই কর্মব্যস্ততা

সাংবাদিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, আপনারা জানেন হাইকোর্টের রায় আছে, সেটি অফিসিয়ালি ইমপ্লিমেন্ট হওয়ার আগেই তিনি গেছেন, আবার চলে এসেছেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এবারের ঈদে সবাই ভালো ছিলেন, সুন্দরভাবে ঈদ উদযাপন করছেন। মোবাইল সিম কোম্পানি বলছে ৭০ লাখ সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছে। সব পথেই মানুষ বাড়ি গিয়েছেন এবং ফিরে আসাও শুরু হয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যতটুকু সংবাদ আমার কাছে আছে, এবার ঈদের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর এবং স্বাভাবিক ছিল। অন্য বছরের তুলনায় অনেক অনেক ভালো ছিল।

আরও পড়ুন : তেল নিষেধাজ্ঞা চায় না হাঙ্গেরি

পরিস্থিতি ভালো হওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, আমাদের নিরাপত্তা বাহিনী সবসময় সজাগ থাকে, এবারও ছিল। রাস্তাঘাটে কোনো প্রতিবন্ধকতা তৈরি হয়নি, সবাই সুন্দরভাবে যেতে পেরেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মলম পার্টি, অজ্ঞান পার্টি, এগুলোকে আমরা দূর করতে পেরেছি। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যেগুলো মনে করেছে অসুবিধা হতে পারে সেগুলো আগে থেকেই সমাধান করেছে।

ঈদের পরবর্তি বিএনপির কঠোর আন্দোলনের যে হুঁশিয়ারি সম্পর্কে তিনি বলেন, বিএনপি রাজনৈতিক দল। নানা ধরনের কৌশল তারা অবলম্বন করবে জনগণের কাছে যাওয়ার জন্য। তারা যেসব কর্মসূচি দিচ্ছে সবগুলোই জনস্বার্থের বিরুদ্ধে দিচ্ছে, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।

আরও পড়ুন : বেপরোয়া গতি কেড়ে নিল দুই প্রাণ

দল হিসেবে অনেকেই অনেক কথা বলে থাকেন। কিন্তু সেটা যদি বাস্তবসম্মত না হয়, জনগণ যদি গ্রহণ না করে তাহলে আন্দোলন বলুন আর যাই বলুন এগুলো সফল হয় না।

তিনি আরও বলেন, নৈরাজ্যের প্রশ্নে আমাদের নিরাপত্তা বাহিনী তো আছেই। নৈরাজ্য হলে তাদের ওপর যে অর্পিত দায়িত্ব সেটা তারা পালন করবেন।

আরও পড়ুন : নিউমার্কেটে সংঘর্ষ সূত্রপাতকারী আটক

আমাদের নিরাপত্তা বাহিনী সজাগ আছেন। যারাই নৈরাজ্য সৃষ্টি করবে, প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন কিংবা ভাঙচুর করবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা