জয়শঙ্কর (ছবি: সংগৃহীত)
জাতীয়

ঢাকা ছেড়েছেন জয়শঙ্কর

নিজস্ব প্রতিবেদক: ঢাকা ছেড়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দুই দিনের সফর শেষ করে শুক্রবার (২৯ এপ্রিল) ঢাকা ছাড়েন তিনি।

শুক্রবার সকাল সাড়ে ৮টায় কুর্মিটোলা বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরকে বিদায় জানিয়েছেন পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন। এসময় বিমানবাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে ভারতীয় বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন জয়শঙ্কর।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে কমেছে শনাক্ত ও মৃত্যু

জুনের তৃতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে দ্বিপক্ষীয় সফরে যাওয়ার বিষয়ে দেশিটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো আমন্ত্রণপত্র নিয়ে ঢাকায় আসেন তিনি। বিকেল ৪টায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা