জাতীয়

শাহজালাল বিমানবন্দরে করোনাক্রান্তদের অবাধ চলাচল

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ থেকে আন্তর্জাতিক গন্তব্যে আবারও বিমান চলাচল শুরু হওয়ায় অনেকে বিভিন্ন ফ্লাইটে বিদেশে যাচ্ছেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অন্য দেশের বিমানবন্দরে ধরা পড়ছেন তারা, যাদের অনেকেই কোভিড-১৯ রোগী! অথচ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্ক্রিনিং ঠিকই পেরিয়ে গেছেন এসব যাত্রী। এ কারণে সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট অনেকের মন্তব্য, করোনা আক্রান্ত যাত্রীদের এভাবে ছেড়ে দেওয়া অত্যন্ত বিপজ্জনক। ভবিষ্যতে এ কারণে বড় ধরনের সমস্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা করছেন তারা।

করোনাভাইরাসের কারণে পৃথিবীর প্রায় প্রতিটি দেশ বিমানবন্দরে আন্তর্জাতিক রুট বন্ধ করে দিয়েছিল। বাংলাদেশ গত ৩১ মার্চ থেকে আকাশপথে বিদেশে যাতায়াত সাময়িকভাবে স্থগিত ঘোষণা করে।

ধারণা করা হচ্ছে, বিমান ভ্রমণ আর আগের মতো ‘স্বাভাবিক’ থাকবে না। যাত্রী, বিমানবন্দর ও ফ্লাইটসহ সবক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসবে। এর মধ্যে বিমানবন্দরের সক্ষমতা বৃদ্ধি করাকে অত্যন্ত জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কিন্তু এদিক দিয়ে বাংলাদেশের চিত্রটা কতটা নাজুক তা অন্য দেশের বিমানবন্দরে করোনা রোগী ধরা পড়ার ঘটনাতেই বোঝা যায়।

ইতালিতে গত মার্চে করোনাভাইরাসের প্রকোপ উচ্চপর্যায়ে থাকার সময় সেখান থেকে অনেক বাংলাদেশি ফেরত এসেছিল এবং তাদের কোয়ারেন্টিন ঠিকমতো নিশ্চিত না হওয়ায় জীবাণু ছড়িয়ে পড়েছে বলে ধারণা রয়েছে। জুন মাস শেষে দেখা যাচ্ছে, ইতালিতে কোভিড-১৯ রোগের প্রকোপ অত্যন্ত কম, কিন্তু বাংলাদেশে বেশি।

এমন অবস্থায় অনেক বাংলাদেশি বংশোদ্ভূত ইতালির নাগরিক বা রেসিডেন্ট পারমিটধারী ইউরোপের দেশটিতে ফেরত যাচ্ছে। কিন্তু বিমানবন্দরে ধরা পড়ছে তারা করোনায় আক্রান্ত।

সম্প্রতি করোনা আক্রান্ত একজন রোমের বাংলাদেশ দূতাবাসে সেবার জন্য গিয়েছিলেন। পরবর্তী সময়ে তা জানাজানি হলে ওইদিন অন্য যারা সেবার জন্য এসেছিল তাদের হোম কোয়ারেন্টিনে যাওয়ার নির্দেশ দেয় ইতালি সরকার।

জানা যায়, গত এক মাসে প্রায় ৮৫০ জন বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ইতালি গেছেন। তাদের মধ্যে অন্তত ২০ জন করোনায় আক্রান্ত। অথচ শাহজালাল বিমানবন্দরের স্ক্রিনিংয়ে ধরা পড়লো না তাদের রোগ। অথচ বিমানবন্দরের সক্ষমতার ওপর বিদেশে বাংলাদেশের ফ্লাইট চলাচল করবে কিনা এবং অন্যান্য বিমানবন্দরের দুয়ার খোলা থাকবে কিনা তা নির্ভর করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, ‘করোনা রোগী পার পেয়ে যাওয়ার ঘটনা খুব বিপজ্জনক। কারণ একই ঘটনা দক্ষিণ কোরিয়ায় হওয়ার কারণে তাদের ভিসা দেওয়া বন্ধ ও ফ্লাইট স্থগিত রয়েছে।’

ইতালির প্রতিক্রিয়া কী জানতে চাইলে ওই কর্মকর্তার উত্তর, ‘তারা আমাদের বিমানবন্দরের সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দিতে বলেছেন। আমরা ইতোমধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করেছি।’

সাবেক পররাষ্ট্র সচিব ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ফেলো মোহাম্মাদ শহীদুল হকের মন্তব্য, বিমানবন্দরের ব্যবস্থাপনা অতীতের মতো থাকলে বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়বে বাংলাদেশ। তিনি উল্লেখ করেন, প্রথাগত নিরাপত্তা ও স্বাস্থ্যঝুঁকি নিয়ন্ত্রণ এখন প্রতিটি বিমানবন্দরের জন্য অবশ্য পালনীয় কর্তব্য।

কয়েক বছর আগের একটি ঘটনা উদাহরণ হিসেবে টেনে আনেন সাবেক পররাষ্ট্র সচিব। তখন শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি থাকায় ইউরোপে বাংলাদেশের বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। বাংলাদেশের বিমানবন্দরে স্বাস্থ্যঝুঁকি নিয়ন্ত্রণ ব্যবস্থা আন্তর্জাতিক মানের না হলে অন্য কোনও বিমানবন্দর আর খোলা থাকবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা