জাতীয়

মধ্যরাতে সমঝোতা বৈঠকে নিউমার্কেট খোলার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: নিউমার্কেট এলাকায় সংঘর্ষের ঘটনায় হামলাকারী এবং উসকানিদাতাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়াসহ শিক্ষার্থীদের সকল যৌক্তিক সব দাবি মেনে নেওয়া হয়েছে। সেই সঙ্গে বৃহস্পতিবার (২১ এপ্রিল) থেকে নিউমার্কেট এলাকার সকল দোকান খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়।

বুধবার দিবাগত মধ্যরাতের সমঝোতা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার ভোর ৪টার পর সংবাদ সম্মেলনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধ্যাপক নেহাল আহমেদ এ তথ্য জানান।

এদিকে বুধবার সন্ধ্যায় এ সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি মধ্যরাতে গড়ায়। ঢাকা কলেজের পাশে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (সায়েন্স ল্যাবরেটরি) সভা কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পুলিশ প্রশাসন ও সরকারের প্রতিনিধিদের সঙ্গে এই বৈঠকে ব্যবসায়ী, শিক্ষার্থীদের প্রতিনিধি দল এবং কলেজের শিক্ষকরা অংশ নেন।

বৈঠক শেষে অধ্যাপক নেহাল আহমেদ বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরে বলেন, ‘বৃহস্পতিবার (২১ এপ্রিল) থেকে নিউ মার্কেট এলাকার দোকান খুলে দেওয়া হবে। হামলাকারী এবং উসকানিদাতাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। মার্কেট ব্যবস্থাপনার জন্য মনিটরিং সেল গঠন করা হবে। অভিযোগ এলে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এক প্রশ্নের জবাবে নেহাল আহমেদ বলেন, সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে তদন্তের মাধ্যমে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়া হবে। এছাড়া সাংবাদিকসহ ক্ষতিগ্রস্ত সকলকে আর্থিক সহায়তা দেওয়া হবে। সেই সঙ্গে অ্যাম্বুলেন্সে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।

অপরদিকে নিহত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, হতাহত সকল পরিবারের সঙ্গে ব্যবসায়ী প্রতিনিধিরা দেখা করবেন, সমবেদনা জানাবেন এবং আর্থিক অনুদান দেবেন।

হল খোলা রাখা হবে কিনা জানতে চাইলে তিনি আরও বলেন, হল খোলা রাখা না রাখার বিষয়ে সিদ্ধান্ত নেবে কলেজ কর্তৃপক্ষ। ছাত্রদের ইমোশনকে গুরুত্ব দেওয়া হয়েছে। এমন ঘটনার জন্য আমরা সবাই লজ্জিত।

সংবাদ সম্মেলনে বলা হয়, প্রতিটি মার্কেটের মালিক ও কর্মকর্তা-কর্মচারীদের আচরণগত প্রশিক্ষণ প্রদান করা হবে। ক্রেতা হয়রানি এবং নারীদের হয়রানি বন্ধে কোথায় অভিযোগ করতে হবে তা মার্কেটের বিভিন্ন জায়গায় স্টিকারে লেখা থাকবে। এছাড়াও বিষয়গুলো ব্যবসায়ীরা সার্বক্ষণিক মনিটরিং করবেন। কর্মকর্তা-কর্মচারীদের ডিজিটাল আইডি কার্ড দেওয়ার ব্যবস্থা করা হবে, হয়রানি বন্ধে সার্বক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিক্ষকদের ওপর যারা হামলা করেছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে বলা হয়, শিক্ষকদের ওপর হামলার ঘটনায় যারা জড়িত তাদের শাস্তি দেওয়া হবে।

পুলিশের ডিসি, এডিসি ও ওসি প্রত্যাহার বিষয়ে কী সিদ্ধান্ত জানতে চাইলে ডিবির যুগ্ম কমিশনার মাহাবুব আলম বলেন, ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সে জন্য ফরমাল তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ফুটপথ, হকার কেন্দ্রিক যে সমস্যা সেগুলোর ব্যবস্থা নেবো, চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা গ্রহণ করবো।

পর্যাপ্ত তথ্য এসেছে আমরা আইনানুগ ব্যবস্থা নেবো। তৃতীয়পক্ষ ঘটনার সঙ্গে ছিল তাদের চিহ্নিত করে সময় মত প্রকাশ করবো ব্যবস্থা নেবো। যদি কেউ মামলা করে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সিসি ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কাছে পর্যাপ্ত তথ্য প্রমাণ চলে এসেছে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেবো।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল বলেন, ঢাকা কলেজের অধ্যক্ষ, শিক্ষক সমিতি নেতারা আছেন। আমরা ছাত্র, শিক্ষক এবং ব্যবসায়ীদের সমন্বয়ে একটি কোর কমিটি গঠন করবো। ছাত্রদের কোনও সমস্যা হলে আমাদের কাছে বিচার দেবেন। শিক্ষক কিংবা ছাত্র; কারও কোনও সমস্যা থাকলে আমাদের কারও কাছে বিচার দিলেই ব্যবস্থা নেবো।

আরও পড়ুন: দেশের উন্নয়ন তাদের পছন্দ না

ঢাকা কলেজের শিক্ষক পরিষদ সাধারণ সম্পাদক ইসলামের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল কুদ্দুস সিকদার বলেন, ‘আমরা ছাত্রদের প্রতিনিধি হিসেবে এখানে ছিলাম। প্রশাসনের সহযোহিতায় একটি সমাধান করতে পেরেছি।’

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা