জাতীয়

‘বিটিইএ’ পর্যটন সংবর্ধনা পেলেন ১৪ সাংবাদিক

মিরাজ উদ্দিন: আজ শুক্রবার (১ এপ্রিল) বিকাল চারটায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘বিটিইএ পর্যটন সাংবাদিক সংবর্ধনা-২০২১’ প্রদান করা হয়।

বাংলাদেশ ট্যুরিজম এক্সপ্লোরার্স এসোসিয়েশনের (বিটিইএ) পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এ সময় পর্যটন খাত বিকাশে বিশেষ অবদান রেখেছে এমন কয়েকজন সংবাদকর্মীকে টেলিভিশন, প্রিন্ট, অনলাইন, লাইফ স্টাইল ও সলো ট্রাভেল ক্যাটাগরিতে সংবর্ধনা প্রদান করা হয়।

টেলিভিশন মিডিয়া থেকে যারা সংবর্ধনা পেলেন, জনাব মোঃ সোহেল রানা, সিনিয়র রিপোর্টার ইনডিপেনডেন্ট টেলিভিশন। জনাব কেফায়েত উল্লাহ চৌধুরী, স্টাফ রিপোর্টার বাংলা ভিশন। মোঃ আসাদ রিয়েল, সিনিয়র রিপোর্টার বাংলা টিভি।নাইমুল ইসলাম, স্টাফ রিপোর্টার স্পাইস টিভি।আনোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার দেশ টিভি। রাশেদ বাপ্পি সিনিয়র রিপোর্টার সময় টিভি।

প্রিন্ট মিডিয়া থেকে যারা সংবর্ধনা পেলেন মোঃ গোলাম কিবরিয়া সহ সম্পাদক দৈনিক সমকাল। সাইফুল মাসুম, রিপোর্টার আজকের পত্রিকা। কাজী মোহিনী ইসলাম, প্রধান সম্পাদক, দি ম্যাসেজ বাংলাদেশ।

অনলাইন নিউজ প্রোটাল থেকে যারা সংবর্ধনা পেলেন মিরাজ মাহমুদ ইফতি,স্টাফ করেসপন্ডেট,বাংলানিউজ ২৪.কম।আদনান রহমান সিনিয়র রিপোর্টার ঢাকা পোস্ট।

লাইফস্টাইল ট্যুরিজম থেকে যারা সংবর্ধনা পেলেন তৌহিদুল ইসলাম তুষার বিভাগীয় সম্পাদক, শৈলি, দৈনিক সমকাল। সলো ট্রাভেল ফিচার রাইটার থেকে যারা সংবর্ধনা পেলেন রোদেলা নীল ট্রাভেল রাইটার, ট্যুরিজম ভয়েজ ও অন্যান্য।কামরুন নাহার বীথি, ট্রাভেল রাইটার, গল্পকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম। গেস্ট অফ ওনার হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্ঠা ও ডিবিসি টেলিভিশনের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক সোহরাব হোসেন, গ্লোবাল টেলিভিশনের সিইও ও প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা। তারা বলেন বাংলাদেশ একটি পর্যটন কেন্দ্র দেশ, কিন্তু দুঃখের বিষয় আমরা এই পর্যটন কেন্দ্র গুলো সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছাতে পারছি না। আমরা ইতিমধ্যে পর্যটন সাংবাদিক সংবর্ধনায় যারা সংবর্ধনা পেলেন তাদেরকে বলতে চাই। নেকেটিভ চিন্তা না করে পজিটিভ দিকে গুলো তুলে ধরবো।

তাহলে আমাদের দেশ অনেক আগিয়ে যাবে বিশ্বের কোথাও নেয় এত বড় সমুদ্র সৈকত। যা আমাদের দেশে রয়েছে কক্সবাজার। এবং কুয়াকাটা,সেন মার্টিন ও নিঝুম দ্বীপ সহ অসংখ্য পর্যটন কেন্দ্র রয়েছে আমাদের দেশে।

কেননা মালদ্বীপ, থায়ল্যন্ড নেপালের মতো দেশগুলো উন্নতি হয়েছে শুধু পর্যটন বৈদেশিক মুদ্রার কারণেই। সবাই নিজ নিজ জায়গায় থেকে সুন্দর পর্যটন কেন্দ্র গুলো তুলে ধরার আহ্বান জানান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা