জাতীয়

গ্রাহকদের বিদ্যুৎ বিল পরিশোধের আহ্বান

সান নিউজ ডেস্ক:

জুনের মধ্যে বিল পরিশোধ না করলে আপাতত লাইন না কাটার সিদ্ধান্ত নিয়েছে ঢাকার দুই বিদ্যুৎ বিতরণকারী কোম্পানি। একইসঙ্গে গ্রাহক যদি মনে করেন তাদের অতিরিক্ত বিল এসেছে তাহলে স্থানীয় বিদ্যুৎ অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। এক্ষেত্রে গ্রাহকের বিল ঠিক করে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তারা। তবে জুন পর্যন্ত বিলের ক্ষেত্রে জরিমানা না নেওয়ার কথা বলা হলেও এরপর কী হবে তা মন্ত্রণালয় এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি বলে জানায় বিতরণ সংস্থাগুলো। ফলে সাধারণ যে নিয়ম রয়েছে তাই কার্যকর হবে। অর্থাৎ বিলে বসবে বিলম্ব মাশুল।

প্রসঙ্গত, গত ১১ জুন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, জুন মাসের মধ্যে বিদ্যুৎ বিল না দিলে লাইন কেটে দেওয়া হবে। তবে ওই সময় বিতরণ কোম্পানিগুলো জানায়, কেউ যদি তিন মাসের মধ্যে দুই এক মাসের বিল দেয় তবে সেটি বিবেচনা করা হবে।

এদিকে জুনের মধ্যে কেউ বিল না দিলে পহেলা জুলাই থেকে বিদ্যুৎ লাইন কেটে দেওয়া হবে কিনা তা নিয়ে গ্রাহকরাও উৎকণ্ঠায় রয়েছেন। এ বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলে জানা গেছে, মহামারি পরিস্থিতিতে মানুষের বিদ্যুৎ নিয়ে কোনও সমস্যা হয় এমন কিছু করা হবে না। আবার মানুষ যাতে বিদ্যুৎ বিল দেয় সে বিষয়েও বিতরণ কোম্পানি চেষ্টা চালাবে। গ্রাহক বিদ্যুৎ বিল পরিশোধ না করলে বিতরণ-সঞ্চালন এবং উৎপাদন সবখানেই সংকট তৈরি হবে। যা সরকারের একার পক্ষে বহন করা কষ্টসাধ্য।

ডিপিডিসির পক্ষ থেকে জানানো হয়, জুনের মধ্যে বিল দিতে বলা হয়েছে গ্রাহকদের। কিন্তু কোনও গ্রাহকের যদি অতিরিক্ত বিল আসে সেক্ষেত্রে সে স্থানীয় অফিসে যোগাযোগ করতে পারে। বিল সমন্বয় করে দেওয়া হবে। এছাড়া কেউ যদি বিল জুনের মধ্যে দিতে না পারে তাহলে সেটি আমাদের জানানো হলে আমরা বিষয়টি বিবেচনা করবো। এবং মন্ত্রণালয় থেকে লাইন কেটে দেওয়ার কথা বলা হলেও আমরা একেবারে বাধ্য না হলে লাইন কাটবো না। আমরা চাই গ্রাহকরা দ্রুত তাদের বিল পরিশোধ করুক। কারণ গ্রাহকদের বিলের ওপরই আমাদের অনেক কিছু নির্ভর করে। গ্রাহকদের সবচেয়ে ভালো সেবাটা দিতে চাই আমরা। এক্ষেত্রে মার্চ ও এপ্রিল মাস মিটার রিডাররা বাড়ি বাড়ি গিয়ে মিটার চেক না করে আগের মাসগুলোর সঙ্গে সমন্বয় করে বিল করে দিয়েছে। কিন্তু মে মাসে এসে যখন বাড়ি বাড়ি গিয়ে রিডিং দেখা শুরু হয় তখনই সমস্যা শুরু হয়। আগের দুই মাসের তুলনায় বিল বেশি চলে আসে। অনেকের ক্ষেত্রে তা একেবারে অস্বাভাবিক বেশি চলে আসারও অভিযোগ পাওয়া গেছে। এই কারণে আমরা দুঃখ প্রকাশ করছি। কোনও গ্রাহক এই সমস্যা নিয়ে এলে আমরা সমন্বয় করে দিচ্ছি।

জুন মাসের মধ্যে বিল না দিলে জরিমানার বিষয়ে তারা জানান, জরিমানার বিষয়টি এখনও ঠিক হয়নি। কারণ মন্ত্রণালয় থেকে এখনও কোনও সিদ্ধান্ত দেওয়া হয়নি।

সংশ্লিষ্টরা বলছেন, অতীতে কখনও গণহারে বিদ্যুৎ বিলের জন্য লাইন কাটা হয়নি। আর সাধারণত দুই তিন মাসের বিল বকেয়া পড়লে লাইন কাটাও হয় না। ওই গ্রাহক যদি মাসের পর মাস বিল না দিয়ে বিদ্যুৎ ব্যবহার করেন তখন গ্রাহককে সতর্ক করা হয়। এক্ষেত্রে বিদ্যুৎ বিতরণ কোম্পানির স্থানীয় অফিস থেকে গ্রাহককে চিঠিও দেওয়া হয়। কোনও ক্ষেত্রে গ্রাহক যদি অপারগতা জানিয়ে একবারে বিল দিতে না পারে, তখন কিস্তিও করে দেওয়া হয়।

ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক কাউসার আমির আলী বলেন, আমরা লাইন কাটবো না। জরিমানার ক্ষেত্রে যে গ্রাহক যেভাবে বিল দিচ্ছে আমরা সেভাবেই এখন নিচ্ছি। বিশেষ করে বাসাবাড়ির বিলের ক্ষেত্রে। জুন পর্যন্ত তো সারচার্জ হবে না বলা ছিলই। এর বাইরের অন্য গ্রাহকদের যদি সারচার্জ ছাড়া বিল দেয় তাদের বিলও আমরা নিয়ে নিচ্ছি। তিনি বলেন, অতিরিক্ত বিলের ক্ষেত্রে আমরা সমন্বয় করছি। কোনও গ্রাহক সময় চাইলে সময়ও দেওয়া হচ্ছে। বিল সংক্রান্ত এই পর্যন্ত আমরা প্রায় সাড়ে তিন হাজার অভিযোগ পেয়েছি। তবে আমরা এই মাসে আমরা যে রিডিং নিচ্ছি তা একেবারে মিটার দেখেই । ফলে এখন থেকে আর সমস্যা হবে না বলে মনে করছেন তিনি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা